
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে নাবালক অবস্থায় গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি নাগরিককে দীর্ঘ ২১ বছর পর অবিলম্বে মুক্তি ও প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ভারতের জুভেনাইল জাস্টিস বা কিশোর বিচার আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা খাটা হয়ে যাওয়ায় আদালত এই ঐতিহাসিক রায় দেন।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৫ সালের ফেব্রুয়ারিতে যখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তখন তিনি নাবালক ছিলেন। বর্তমানে তাঁর বয়স ৩৬ বছর। গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি রাজাশেখর মান্থার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।
আদালত তাঁর রায়ে স্পষ্ট করেন, কিশোর বিচার (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন অনুযায়ী একজন অপ্রাপ্তবয়স্ককে সর্বোচ্চ সাত বছরের সাজা দেওয়া যায়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি ইতিমধ্যে ২১ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওই ব্যক্তির বয়স নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ডিভিশন বেঞ্চে জমা দেন। ওই ব্যক্তির শরীরে ওসিফিকেশন টেস্ট বা হাড়ের পরীক্ষা করে দেখা গেছে যে, বর্তমানে তাঁর বয়স ৩৬ বছর। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই প্রতিবেদনের ভিত্তিতে নিশ্চিত হন, ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারের সময় তিনি প্রকৃতপক্ষেই নাবালক ছিলেন।
আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, যাতে ওই ব্যক্তিকে দ্রুত তাঁর জন্মভূমি বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, ওই ব্যক্তির নাম-পরিচয় বা তিনি বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা, তা ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে পাওয়া যায়নি। তাঁকে কবে বা কোন চেকপোস্ট হয়ে ফেরত পাঠানো হবে, তা-ও বলা হয়নি।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩৯ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে