
ভারতের মধ্যপ্রদেশের রতলামে আজ রোববার সকালে দিল্লিগামী ‘রাজধানী এক্সপ্রেসের’ শীতাতপনিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওই কোচ থেকে ৬৮ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ৬৮ জন যাত্রী বহনকারী বি-১ কোচে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের বিক্রমগড় আলোট ও লুনি রিছা স্টেশনের মাঝামাঝি এলাকায়। ক্ষতিগ্রস্ত কোচটি দ্রুত ট্রেন থেকে আলাদা করা হয়। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করে দেওয়া হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার এক ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন করা কোচ থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে। আগুন রেললাইনের পাশের কিছু গাছেও ছড়িয়ে পড়ে।
রেলওয়ে জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে তাদের যাত্রা অব্যাহত রাখতে অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়, যাতে তারা কোটা পর্যন্ত যেতে পারেন। ট্রেনটি বেলা ১১টার দিকে কোটা স্টেশনে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে একটি অতিরিক্ত কোচ যুক্ত করা হবে, যাতে ট্রেনের পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা যায়।
উল্লেখ্য, ১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরালার তিরুভনন্তপুরম থেকে যাত্রা শুরু করেছিল। আজ রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। আগুন লাগার সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং তখনো ভারতের রাজধানী থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ছিল।
এর আগের দিন শুক্রবার হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচেও আগুন লাগার ঘটনা ঘটে। ট্রেনটি হায়দরাবাদ রেলস্টেশনে প্ল্যাটফর্মে আনার সময় আগুনটি দেখা যায়। সেই সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না এবং কেউ আহতও হননি।
তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদভিত্তিক সাউথ সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত কোচগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে