
অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন। তিনি দুটি আসন থেকে নির্বাচন করছেন—পেরাম্বুর ও তিরুচিরাপল্লি ইস্ট। দুই আসনেই প্রাথমিক প্রবণতায় এগিয়ে থেকে নিজের রাজনৈতিক অভিষেকে বড় ধরনের গতি এনে দিয়েছেন এই অভিনেতা। এই দুটি আসনই আগে ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) দখলে ছিল। এদিকে, দক্ষিণের আরেক রাজ্য কেরালায় ব্যাপকভাবে পিছিয়ে পড়েছে ক্ষমতাসীন বাম দল। এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট।
পেরাম্বুর উত্তর চেন্নাইয়ে অবস্থিত। প্রায় ২ লাখ ২২ হাজার ভোটার নিয়ে এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নগর আসন এবং দ্রাবিড় রাজনীতির ঐতিহ্যবাহী ক্ষেত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক নির্বাচনগুলোতে পেরাম্বুরে ডিএমকের প্রভাব বেশি দেখা গেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডিএমকে প্রার্থী আরডি সেকার ৫২ দশমিক ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।
এই আসনে ঘনবসতিপূর্ণ শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের বাস। বিজয় এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। বিজয়ের দল তামিলা ভেত্রি কাজাগাম (টিভিকে) এবারের নির্বাচনে এককভাবে ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। পেরাম্বুর ও তিরুচিরাপল্লি ইস্টকে বিজয়ের রাজনৈতিক অভিষেকের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে, যা বিভিন্ন অঞ্চলে তাঁর গ্রহণযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজয়ের দল টিভিকে ৯৯টি আসনে এগিয়ে ছিল। বিপরীতে ক্ষমতাসীন ডিএমকে ৫৩টি এবং এডিএমকে প্লাস জোট এগিয়ে আছে ৭৪টি আসনে এগিয়ে।
এদিকে, আরেক রাজ্য কেরালায় ক্ষমতাসীন জোট বাম দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) নেতৃত্বাধীন এলডিএফ পিছিয়ে আছে। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টা থেকে কেরালার ৪৩টি এলাকার ১৪০টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। গত ৯ এপ্রিল এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
কড়া নিরাপত্তার মধ্যে আজ সকাল সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, নিরাপত্তাকর্মী এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রংরুমগুলো খোলা হয়, যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখা ছিল। ভোট গণনা শুরুর পর প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে।
মোট সংগৃহীত ভোটের ১ দশমিক ৩৬ শতাংশ হলো ডাকযোগে পাঠানো ব্যালট (পোস্টাল ব্যালট), যা দিয়েই মূলত গণনা শুরু হয়েছে। নির্বাচনের ফলাফল সম্পর্কে একটি স্পষ্ট চিত্র দুপুরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া, দেখা যাচ্ছে—অন্তত ১২ জন মন্ত্রী তাঁদের নিজ নিজ আসনে পিছিয়ে রয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও তাঁর নিজ এলাকা ধর্মদমে পিছিয়ে আছেন। অথচ, এটিকেই তাঁর দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রী বীণা জর্জ, এমবি রাজেশ, ওআর কেলু, আর বিন্দু, জে চিঞ্চুরানি, পি রাজীব, কেবি গণেশ কুমার, ভিএন বাসবন, ভি শিবনকুট্টি, ভি আবদুরহিমান, একে শশীন্দ্রন এবং রশি অগাস্টিন নিজ নিজ আসনে পিছিয়ে আছেন। এখন পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৯০ টির বেশি আসনে এগিয়ে আছে, আর এলডিএফ এগিয়ে মাত্র ৪০টির কিছু বেশি আসনে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চারটি আসনে এগিয়ে রয়েছে বলে খবর পাওয়া গেছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে