আল-কায়েদা, আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) মতো আন্তর্জাতিক জঙ্গি দলগুলো ভারতের আসাম রাজ্যে বেশ সক্রিয় বলে দাবি করেছে আসাম পুলিশ। এরই মধ্যে অন্তত ৩৬ জনকে ‘জিহাদি’ হওয়ার অভিযোগে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন আসামের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত।
গতকাল রোববারও আসামের বরপেটা জেলার সরবোগের বাইকুমারি থেকে আকবর আলি ও আবুল করিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আল-কায়েদা (ভারতীয় উপমহাদেশ–একিউআইএস) এবং এবিটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সোমবার তাঁদের আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত।
তবে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের বিধায়ক আবদুর রশিদ মণ্ডলের দাবি অন্যরকম। তাঁর দাবি, গরু চোর-মুরগি চোরদের জঙ্গি বলে পুলিশ গ্রেপ্তার করছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আটককৃতরা পুলিশের কাছে তাদের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাঁর পরিষ্কার হুঁশিয়ারি, ‘আসামের মাটি ব্যবহার করে যেকোনো সন্ত্রাসী কাজকর্ম বন্ধ করতে বদ্ধ পরিকর সরকার।’
রাজ্য পুলিশের মহাপরিচালকও দাবি করেছেন, বিদেশি চক্রান্ত রুখতে রাজ্যে পুলিশ সক্ষম। তাই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও তিনি সাংবাদিকদের সামনে দাবি করেন। ইতিমধ্যেই রাজ্যে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নানাবিধ বিধিনিষেধ চাপিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে আটকৃতদের জেরা করে একিউআইএস বা এবিটিকে নির্মূল করতেও পুলিশ সক্রিয় বলেও ডিজি জানিয়েছেন।
পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, গোটা ঘটনার তদন্তের ভারত ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে দিতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে