ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। গতকাল সোমবার রাহুল গান্ধী বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, তাঁরা প্রকৃত হিন্দুই নয়। সদ্য নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে অংশ নিয়ে প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে রাহুল এই মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা অধিবেশনে অংশ নিয়ে রাহুল গান্ধী বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের সরকারকে বিভিন্ন ইস্যুতে তীব্রভাবে আক্রমণ করেন। এর মধ্যে দেশটির জাতীয় মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সশস্ত্র বাহিনীর অগ্নিবীর প্রকল্প, কৃষিসংক্রান্ত বিভিন্ন ইস্যু উল্লেখযোগ্য।
রাহুল গান্ধী বলেন, ‘অভয়মুদ্রা হলো কংগ্রেসের প্রতীক...অভয়মুদ্রা হলো নির্ভীকতার প্রতীক, এটি আশ্বাস ও নিরাপত্তার প্রতীক, যা ভয়কে দূর করে এবং হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ এবং অন্যান্য ভারতীয় ধর্মকে ঐশ্বরিক সুরক্ষা ও নিশ্চয়তা প্রদান করে। এ সময় রাহুল গান্ধী হিন্দু ধর্মের দেবতা শিবের ছবি হাতে নিয়ে কথা বলেন।’
ভারতের লোকসভায় বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ‘আমাদের সব মহাপুরুষই অহিংসার কথা বলেছেন, ভয়ের বিনাশের কথা বলেছেন...’ এ সময় তিনি বিজেপিকে ইঙ্গিত করে বলেন, ‘কিন্তু যারা নিজেদের হিন্দু বলে দাবি করে তারা শুধু হিংসা, বিদ্বেষ ও অসত্যের কথা বলে...আপ (বিজেপি) হিন্দু হো হি নেহি... (অর্থাৎ, আপনারা হিন্দুই না)।’
হিন্দুধর্ম নিয়ে রাহুল গান্ধীর এই মন্তব্য লোকসভায় ব্যাপক হট্টগোলের সৃষ্টি করে। তাঁর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানো হয় ট্রেজারি বেঞ্চ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর মন্তব্যের আপত্তি জানান। মোদি বলেন, পুরো হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা একটি অত্যন্ত গুরুতর বিষয়।’ তিনি বলেন, ‘গণতন্ত্র এবং সংবিধান আমাকে শিখিয়েছে যে, আমাকে বিরোধীদলীয় নেতাকে গুরুত্বসহকারে নিতে হবে।’
রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁকে ক্ষমা চাইতে বলেছেন। তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা স্পষ্টভাবে বলেছেন, যারা নিজেদের হিন্দু বলে দাবি করে, তারা হিংসার কথা বলে এবং সহিংসতা চালায়। তিনি জানেন না যে, কোটি কোটি মানুষ নিজেদের হিন্দু বলে গর্ব করে। যেকোনো ধর্মের সঙ্গে সহিংসতা যুক্ত করা ভুল। তাঁর ক্ষমা চাওয়া উচিত।’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে