
ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। স্থানীয় গতকাল রোববার এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজ্যের শিবাগঙ্গা জেলায় কুম্মাঙ্গুড়ির কাছে রোববার সন্ধ্যায় তামিলনাড়ু সরকারের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
দুর্ঘটনাটি পিল্লাইয়ারপট্টি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে, তিরুপত্তুর এলাকায় ঘটে। তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক জানান, ‘শিবাগঙ্গা জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।’
স্থানীয় লোকজন ও অন্য যাত্রীরা উদ্ধারকাজে এগিয়ে এসে দুমড়েমুচড়ে যাওয়া বাসগুলো থেকে বহু আহত ব্যক্তিকে বের করে আনেন। একটি বাস তিরুপ্পুর থেকে করাইকুড়ি যাচ্ছিল। অন্যটি করাইকুড়ি থেকে দিন্দিগুল জেলার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, বাস দুটির একটি গাড়ির চালকের পাশের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা রয়েছে নিহতদের মরদেহ। একটি বাসের সামনের কাচ উড়ে যাওয়ার পর এক নারীকে সেখান থেকে লাফ দিয়ে বের হতে দেখা যায়। আরেক নারী মাটিতে বসে আছেন, তাঁর কপাল বেয়ে রক্ত ঝরছে।
আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও হাসপাতালে ভর্তি ব্যক্তিদের অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
দক্ষিণ তামিলনাড়ুতে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের বাসের মুখোমুখি সংঘর্ষ। গত সপ্তাহে তেনকাসি জেলায় দুই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। সে ঘটনার তদন্তে একটি বাসের বেপরোয়া গতিকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে