কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে সম্মত হয়েছে মোদি সরকার। আন্দোলনের সময় দায়ের করা মামলাও প্রত্যাহার করা হবে। কৃষক আন্দোলনের সময় নিহতদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত কৃষক মোর্চার নেতারা।
আজ মঙ্গলবার আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। এর আগে এদিন জাতীয় সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করলে সরকার সেই দাবি মেনে নেয়।
প্রসঙ্গত, মোদি সরকারের তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন কৃষক সংগঠন যৌথ আন্দোলনে নামে। এতে চাপে পড়ে কৃষকদের কাছে ক্ষমা চেয়ে গত মাসে আইন প্রত্যাহারের ঘোষণা করেন নরেন্দ্র মোদি। ভারতের জাতীয় সংসদে আইন তিনটি প্রত্যাহারের বিল পাস হয়। কিন্তু কৃষকেরা অন্যান্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক নেতাদের বৈঠকে সমাধান আসে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে