রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার এই দুই নেতা টেলিফোনে আলাপকালে রাশিয়া ও ভারতের মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ উদ্যোগকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে একটি রোডম্যাপ তৈরি নিয়ে কথা বলেন। এ ছাড়া দুই দেশের মধ্যে ‘বিশেষ ও অগ্রাধিকারের ভিত্তিতে কৌশলগত অংশীদারত্ব’ শক্তিশালী করার বিষয়েও কথা বলেছেন।
নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে বিষয়টি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নোটে বলা হয়েছে, দুই নেতা দুই দেশের মধ্যে সাম্প্রতিক দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ে সম্পর্ক বিনিময় ও সহযোগিতার বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করেছেন। পাশাপাশি তাঁরা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও কথা বলেছেন।
নোটে বলা হয়েছে, ভারত ও রাশিয়ার শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এই সময়ে তাঁরা ভারত ও রাশিয়ার মধ্যে ‘বিশেষ ও অগ্রাধিকারের ভিত্তিতে কৌশলগত অংশীদারত্ব’ শক্তিশালী করার বিষয়েও কথা বলেছেন। আলাপে মোদি ২০২৪ সালে ব্রিকসের সভাপতি দেশ হিসেবে রাশিয়ার প্রতি শুভ কামনা জানান। এ সময় তিনি জানান, রাশিয়ার প্রতি এই ইস্যুতে ভারতের পূর্ণ সমর্থন আছে।
ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা পরস্পর ভারতের আসন্ন পার্লামেন্ট নির্বাচন ও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সফলতা কামনা করেছেন।
রাশিয়ার প্রেস নোটে বলা হয়েছে, দুই নেতা বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা, জ্বালানি, পরিবহন ও সরবরাহ এবং রাশিয়ার দূরপ্রাচ্যে সহযোগিতার মতো বিষয়ে দুই দেশের মধ্যকার সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি আলোচনা করেছেন। চলতি বছর ব্রিকসে রাশিয়ার সভাপতিত্বের পরিপ্রেক্ষিতে দুই নেতা সংস্থাটির প্রধান প্রধান এজেন্ডা ঘনিষ্ঠভাবে সমন্বয় করার জন্য নিজ নিজ দেশের প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। আলোচনায় ইউক্রেনসহ অন্যান্য বিষয়ও উঠেছিল বলে জানিয়েছে ক্রেমলিন।

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
১ ঘণ্টা আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
১ ঘণ্টা আগে
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম
১ ঘণ্টা আগে