ভারতে গণমাধ্যমকর্মী, লেখক ও অধিকারকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, বিনা বিচারে বন্দী করে রাখাসহ নানা বিষয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ বিপুলসংখ্যক লেখক, সাংবাদিক ও সমাজকর্মী। তাঁরা বিনা বিচারে বন্দী করে রাখার বিরুদ্ধে এক যৌথ বিবৃতি দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে পৃথক এক বিবৃতিও দিয়েছেন অমর্ত্য সেন। সেই বিবৃতিতে তিনি বলেছেন, ‘ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের প্রায়ই বিনা বিচারে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হতো। অনেককেই দীর্ঘ সময়ের জন্য কারাগারে রাখা হতো...।’
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘একজন যুবক হিসেবে, সে সময় আমি আশা করেছিলাম যে ঔপনিবেশিক ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে এই অন্যায় ব্যবস্থা বন্ধ হবে। কিন্তু আফসোস, তা ঘটেনি। অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করে কারাগারে রাখার অসমর্থক প্রথা মুক্ত ও গণতান্ত্রিক ভারতে এখনো অব্যাহত।’
পৃথক বিবৃতিতে অমর্ত্য সেন ছাড়াও স্বাক্ষর করেছেন লেখক অমিতাভ ঘোষ, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ওয়েন্ডি ব্রাউন ও জ্যান ওয়ার্নার-মুলার, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের জুডিথ বাটলার, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, শেলডন পোলক, জোনাথন কোল, ক্যারল রোভান ও আকিল বিলগ্রামি।
এ ছাড়া, শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক মার্থা সি. নুসবাউম, নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টিভেন লুকস, ইয়েল ইউনিভার্সিটির ডেভিড ব্রমউইচ, ‘টমাস জেফারসন স্কুল অব ল’-এর অধ্যাপক মার্জোরি কোহেন, হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যানেট গ্যাতসো, মন্ট্রিল ইউনিভার্সিটির চার্লস টেলর ও জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির ডেভিড শুলম্যান।
এদিকে, পৃথক এক উদ্যোগে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ারস বা আরএসএফ ইউরোপীয় ইউনিয়নকে দিল্লি পুলিশের চার উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছে। সংস্থাটি এই চারজনকে সরাসরি বা পরোক্ষভাবে স্বাধীন গণমাধ্যম নিউজক্লিকের সঙ্গে কাজ করা বা সহযোগিতা করা কয়েক ডজন সাংবাদিকের বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর অভিযোগ এনেছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে