
৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে উত্তরপ্রদেশের এক দম্পতিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। উত্তরপ্রদেশের বান্দা জেলার ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ (পকসো) আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছে।
অভিযুক্ত রামভবন এবং তাঁর স্ত্রী দুর্গাবতীকে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। পকসো আইনের আওতায় অস্বাভাবিক যৌনাচার, গুরুতর যৌন নির্যাতন, শিশু পর্নোগ্রাফি এবং অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
নির্যাতিত শিশুদের কারও কারও বয়স ছিল মাত্র তিন বছর। আদালত প্রত্যেক নির্যাতিত শিশুকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হওয়া অর্থ সমানভাবে ভুক্তভোগীদের মধ্যে বণ্টনের নির্দেশও দেওয়া হয়েছে।
২০২০ সালের অক্টোবরে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে রামভবনসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। তদন্তে সিবিআই জানতে পারে, অভিযুক্তরা বর্বরোচিত যৌন অপরাধ করেছে। নির্যাতিত শিশুদের মধ্যে কয়েকজনের গোপনাঙ্গে গুরুতর আঘাত ছিল, যার ফলে তাদের বছরের পর বছর হাসপাতালে কাটাতে হয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, কিছু শিশুর চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং অনেকেই মানসিক ট্রমায় ভুগছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে উত্তরপ্রদেশের বান্দা ও চিত্রকূট জেলায় এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে অভিযুক্তরা।
পেশায় সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রামভবন শিশুদের প্রলুব্ধ করতে বিভিন্ন কৌশল অবলম্বন করত। অনলাইন ভিডিও গেম খেলার সুযোগ দেওয়া, টাকা এবং বিভিন্ন উপহারের লোভ দেখিয়ে সে শিশুদের ফাঁদে ফেলত।
সিবিআইয়ের তদন্ত চলাকালে অপ্রাপ্তবয়স্ক নির্যাতিতদের শারীরিক পরীক্ষার পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক সুস্থতা নিশ্চিত করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞ, শিশু সুরক্ষা কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রামভবন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই।
আদালত রায়ে এই মামলাকে ‘রেয়ারেস্ট অব রেয়ার’ বলে অভিহিত করেন। বিচারক জানান, অপরাধের ভয়াবহতা এবং পদ্ধতিগত নৃশংসতা নজিরবিহীন।
আদালতের পক্ষ থেকে বলা হয়, একাধিক জেলায় সংঘটিত এই অপরাধ এবং অভিযুক্ত দম্পতির চারিত্রিক চরম অধঃপতন প্রমাণ করে যে তাঁদের সংশোধনের কোনো সুযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে এবং সমাজকে কঠোর বার্তা দিতেই এই চরম দণ্ডাদেশ।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে