ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার অঞ্চলে পৃথক দুটি অভিযানে অন্তত ২২ জন মাওবাদী ও একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দক্ষিণ বস্তারের বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তে প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৮ জন মাওবাদী নিহত হয়েছেন বলে জানান এক পুলিশ কর্মকর্তা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গেছে, এই অভিযানে মাওবাদ দমনে স্থানীয়ভাবে গঠিত বাহিনী বিজাপুর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) একজন সদস্যও নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তাকর্মীদের যৌথ দল গাংগালুর থানা এলাকায় একটি নকশালবিরোধী অভিযানে (এএনও) গিয়েছিল। সকাল ৭টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং তা দুপুর পর্যন্ত চলে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদসহ ১৮ জন নকশালির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান এক কর্মকর্তা।
অন্যদিকে উত্তর বস্তারের কাঁকের-নারায়ণপুর সীমান্তেও মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিআরজি ও সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) যৌথ দলের সঙ্গে এখনো মাওবাদীদের গোলাগুলি চলছে।
এর আগে বেলা ১টা ৩০ মিনিটের দিকে এক বুলেটিনে পুলিশ জানায়, এই জায়গা থেকে চার মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
চলতি বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮৫ জনের মতো মাওবাদী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬৯ জন নিহত হয়েছেন বস্তার এলাকায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে