
কাজকর্মে সাহায্যের জন্য বাড়িতে আসেন দেবরের ছেলে। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক নারী। থানা পর্যন্ত গড়ায় এ ঘটনা। থানায় দেবরের ছেলে সেই সম্পর্ক আর এগিয়ে নিতে না চাইলে নিজের কবজি কেটে ফেলেন ওই নারী। ভারতের উত্তর প্রদেশের সীতাপুরে ঘটেছে এ ঘটনা।
দিল্লির বাসিন্দা ওই নারীর নাম পূজা মিশ্র। স্বামী ললিত কুমার মিশ্র এবং ৭ ও ৬ বছর বয়সী দুই ছেলেকে নিয়ে সংসার তাঁর। কাজকর্মে সাহায্য করতে স্বামী ললিতের ভাইয়ের ছেলে অলোক মিশ্র ওই পরিবারে আসেন। তারপর একসময় ১৫ বছরের ছোট অলোকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পূজা।
সম্পর্কের কথা জানতে পেরে ললিত অলোককে বাড়ি থেকে পাঠিয়ে দেন। তখন দুই সন্তানকে ফেলে পূজা অলোকের সঙ্গে বরেলিতে চলে যান। সেখানে তাঁরা সাত মাস একসঙ্গে থাকেন।
দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেওয়ায় অলোক সীতাপুরে নিজের বাড়িতে ফিরে যান। পূজাও সেখানে গেলে বিষয়টি মীমাংসার জন্য দুজনকে থানায় ডাকা হয়।
সেখানে অলোক যখন জানান, তিনি আর পূজার সঙ্গে থাকতে চান না, সে সময় পূজা থানার ভেতরে নিজের কবজি কেটে ফেলেন। এ ঘটনায় উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পূজাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লক্ষ্ণৌ পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। আরও বিস্তারিত পরে জানানো হবে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে