
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র পদে লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক জোহরান মামদানি। গত মঙ্গলবার রাতে তাঁর এই জয়ের খবর চাউর হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয় নানা ইতিবাচক আলোচনা।
তবে নেতিবাচক আলোচনা বা মন্তব্য যে একেবারেই নেই, তা বলা যাবে না। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিপক্ষ শিবিরের এই ৩৩ বছরের তরুণকে ‘কমিউনিস্ট’ ও ‘পাগল’ বলে গালাগাল দিয়েছেন। পিছিয়ে নেই ভারতের রাজনীতিবেরাও। বিজেপি হোক বা কংগ্রেস, কারও রোষানল থেকেই রেহাই পাচ্ছেন না মামদানি।
আজ বৃহস্পতিবার মামদানিকে একহাত দেখে নেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া কঙ্গনা রনৌত। মামদানি সম্পর্কে তিনি বলেন, ‘তার কথাবার্তা শুনলে পাকিস্তানি বলেই বেশি মনে হয়, ভারতীয় নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজেপির সংসদ সদস্য কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) মা মীরা নায়ার। আমাদের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত।
‘প্রিয় ও খ্যাতনামা এই কন্যা জন্মেছেন এবং বড় হয়েছেন মহান ভারতে। এখন নিউইয়র্কে থাকেন। বিয়ে করেন বিখ্যাত লেখক মেহমুদ মামদানিকে (যিনি গুজরাটি বংশোদ্ভূত)। তাঁদের ছেলের নাম জোহরান—যার কথা শুনলে ভারতীয়র চেয়ে পাকিস্তানিই বেশি লাগে।’
পোস্টে কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) হিন্দু পরিচয় বা বংশের ধারা যা-ই হোক না কেন, এখন সে হিন্দুধর্ম নিশ্চিহ্ন করতে উদ্যত। আশ্চর্য! এমন উদাহরণ আরও আছে।
‘অন্য প্রসঙ্গে বলি, মীরাজির সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে। জোহরানের বাবা-মাকে অভিনন্দন।’
কঙ্গনার মন্তব্যের আগে আরেক ভারতীয় রাজনীতিক মামদানিকে তাঁর ‘ভারতবিরোধী’ অবস্থানের জন্য সমালোচনা করেন।
এ ছাড়া কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভি মার্কিন রাজনীতিক মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘ভারতের এমন মিত্রের প্রয়োজন নেই।’
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে অভিষেক মনু সিংভি বলেন, ‘জোহরান মামদানি যখন মুখ খোলেন, তখন পাকিস্তানের জনসংযোগ দল ছুটি নেয়। নিউইয়র্ক থেকে কল্পকাহিনি চিৎকার করে বলা—এমন মিত্র থাকলে ভারতের শত্রুর আর দরকার পড়ে না।’
নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারান জোহরান মামদানি।
আগামী ৪ নভেম্বর শহরটির মেয়র পদে নির্বাচন হবে।
আরও খবর পড়ুন:

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে