মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং লোহিত সাগরে সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে দীর্ঘ পাঁচ বছর পর ইরান থেকে সরাসরি অপরিশোধিত তেল ও এলপিজি আমদানি শুরু করেছে ভারত। গতকাল শনিবার ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ভূ-রাজনৈতিক চাপের মুখে ২০১৯ সাল থেকে বন্ধ থাকা এই বাণিজ্য পুনরায় শুরু হওয়াকে ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
২০১৯ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর চাপের মুখে ভারত ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হওয়া সত্ত্বেও ভারত তখন মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য হয়। তবে সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। এই সুযোগকেই কাজে লাগিয়েছে দিল্লি।
ভারতের তেল মন্ত্রক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার এই সময়ে ভারতীয় শোধনাগারগুলো তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের চাহিদা নিশ্চিত করেছে, যার মধ্যে ইরান থেকে আমদানিকৃত তেলও রয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, ইরান থেকে এই তেল আমদানির ক্ষেত্রে মূল্য পরিশোধ বা পেমেন্ট সংক্রান্ত কোনো আইনি বা প্রযুক্তিগত বাধা বর্তমানে নেই বলে নিশ্চিত করেছে সরকার।
তেল ছাড়াও ভারত ইরান থেকে বিপুল পরিমাণ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করেছে। গত বুধবার ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরে ৪৪ হাজার টন ইরানি এলপিজি নিয়ে একটি জাহাজ নোঙর করেছে। বর্তমানে সেই জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ চলছে। উল্লেখ্য, এই জাহাজটি আগে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল, তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এটি বন্দরে ভেড়ার অনুমতি পেয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ভারত বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের ওপর নির্ভরতা কমিয়ে বাণিজ্যিক বিবেচনার ভিত্তিতে বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করার পূর্ণ স্বাধীনতা ভারতীয় কোম্পানিগুলোর রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে সরবরাহ রুটগুলো ঝুঁকির মুখে পড়ায় ভারত তার বিকল্প উৎসগুলো সচল রাখছে। ইরানের সঙ্গে এই নতুন করে শুরু হওয়া বাণিজ্যিক সম্পর্ক শুধু ভারতের জ্বালানি সাশ্রয় করবে না, বরং মধ্যপ্রাচ্যে দিল্লির কৌশলগত প্রভাবও বজায় রাখতে সাহায্য করবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এই প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ইরান সম্প্রতি একটি নতুন টোল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে প্রণালি অতিক্রমকারী ট্যাংকারগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা অন
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের চেষ্টা ফিকে হয়ে আসতে শুরু করেছে। পাকিস্তানের মাধ্যমে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যে প্রস্তাব দিয়েছে, তা যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে ইসরায়েলের ব্যাপক হামলা চালিয়েছে ইরান।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাইলে এক রাতেই ইরানকে ‘ধ্বংস করে দেওয়া’ সম্ভব এবং সেই রাত মঙ্গলবারও হতে পারে। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার আদালতে গণহত্যার মামলা করা হয়েছে। রোহিঙ্গা গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল সোমবার ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ মামলা করা হয়। ইয়াসমিন উল্লাহ নামের এক রোহিঙ্গা শরণার্থী এবং ইন্দোনেশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ
২ ঘণ্টা আগে