এক দিন আগেই ব্রিটেনের চ্যান্সেলর অব এক্সচেকার বা অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কর বৃদ্ধির বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার এই সতর্কবার্তা দেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কর বৃদ্ধির কারণ হিসেবে জেরেমি হান্ট বলেছেন, ‘জনগণকে বাজেট দায়বদ্ধতা বিষয়ে আস্থায় না এনেই অতিরিক্ত করের অর্থ বাজেটে যোগ হবে এমন ভবিষ্যদ্বাণী করা একটি ভুল ছিল এবং প্রধানমন্ত্রী তা স্বীকারও করে নিয়েছেন। আর তাই আমি এখানে।’
কর বাড়ানোর পরিকল্পনা এবং তা থেকে সরে এসে আবারও আগের অবস্থানেই ফিরে এসেও আগের মতোই বাজেটের আকার বজায় রাখা একটি বিপর্যয়কর বাজেটের জন্ম দিতে যাচ্ছিল এবং এ বিষয়ে তাঁর পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেংয়ের করা ‘ভুল’ স্বীকার করে জেরেমি হান্ট বলেছেন, ‘এ জন্য প্রধানমন্ত্রী লিজ ট্রাস এখনো ক্ষমতা হারানোর হুমকিতে রয়েছেন।’
ব্রিটিশ অর্থমন্ত্রী দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেছেন, তাঁর পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেং এবং ট্রাস প্রাথমিকভাবে উচ্চ আয়ের মানুষের জন্য কর কমাতে চেয়েছিলেন এবং অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি থেকে বাজেট বিষয়ে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই তাঁদের বাজেট পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।
ব্রিটিশ অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়ে বলেছেন, এ দুটো ভুলের কারণে দেশটি রাজনৈতিক বিশৃঙ্খলা এবং টালমাটাল বাজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি এ জন্য ট্রাসের ক্ষমতায় টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত এরই প্রেক্ষাপটে আগের পরিকল্পনা বাদ দিয়ে কর বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে