
সেন্ট পিটার্স স্কয়ারে উচ্ছ্বাস আর করতালির মধ্য দিয়ে নিশ্চিত হলো খবরটি। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া বেরিয়েছে, অর্থাৎ নতুন পোপ নির্বাচিত হয়েছেন। এবার তাঁর সামনে আসার পালা। সবাই এখন তাকিয়ে রয়েছেন ভ্যাটিকান চার্চের ব্যালকনির দিকে।
বিবিসি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
তবে এখনো জানা যায়নি কে হচ্ছেন ক্যাথলিক গির্জার নতুন প্রধান। শিগগিরই একজন জ্যেষ্ঠ কার্ডিনাল ঐতিহাসিক ঘোষণাটি দেবেন: ‘হাবেমুস পাপাম’—লাতিন ভাষায় যার অর্থ, ‘আমাদের পোপ হয়েছে’। এরপর নতুন পোপ তাঁর নির্বাচিত প্যাপাল নাম ঘোষণা করে সেন্ট পিটার্স ব্যালকনিতে এসে জনতার উদ্দেশে প্রথম ভাষণ দেবেন।
উল্লেখ্য, এই ঐতিহ্যবাহী ধোঁয়ার রঙের মাধ্যমেই ভ্যাটিকানে পোপ নির্বাচনের ফল জানানো হয়—সাদা ধোঁয়া মানেই সিদ্ধান্ত চূড়ান্ত।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪২ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে