ইউরোপের দেশ আইসল্যান্ডে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেইকানেস উপদ্বীপে একের পর এক ৮০০ বারের বেশি ভূমিকম্প ঘটে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, সম্ভবত অঞ্চলটির আশপাশের কোনো আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠছে এবং দ্রুতই এর উদ্গীরণ ঘটবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ৮ শতাধিকবার ভূমিকম্পের ঘটনার পরপরই অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অব সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্ট এই জরুরি অবস্থা জারি করেছে।
ডিপার্টমেন্ট অব সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘আইসল্যান্ডের পুলিশ প্রধান...গ্রিন্দাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের কারণে নাগরিক প্রতিরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ধারাবাহিকভাবে যেসব ভূমিকম্প আঘাত হেনেছে আসন্ন ভূমিকম্পগুলো তার চেয়েও বড় আকারের হতে পারে এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতও হতে পারে।’ এই গ্রিন্দাভিকের কাছেই একটি আগ্নেয়গিরি রয়েছে।
আইসল্যান্ডের আবহাওয়া বিভাগ (আইএমও) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই অগ্নুৎপাত হতে পারে। সংস্থাটির তথ্য অনুসারে, গ্রিন্দাভিক গ্রামটিতে অন্তত ৪ হাজার লোকের বাস। এই গ্রামটি ভূমিকম্পগুলোর উপকেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। অগ্নুৎপাত শুরু হলে গ্রামটির লোকজনকে সরিয়ে নেওয়া হবে।
আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে, এই ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ২ মাত্রার। আইএমও জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে বর্তমান পর্যন্ত আইসল্যান্ডের ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার বার কম্পন অনুভূত হয়েছে। এবং এর মধ্যে কেবল শুক্রবার রাতেই ৮০০ বার ভূমিকম্প হয়েছে।
আইএমও আরও জানিয়েছে, এসব ভূমিকম্পগুলোর অধিকাংশের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে