ফ্রান্সে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি মানবাধিকারকর্মী। সালাহ হামুরি নামে ওই মানবাধিকারকর্মী গত মঙ্গলবার তাঁর মোবাইলে গুপ্তচরবৃত্তির অভিযোগে এনএসও-এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। স্থানীয় সময় মঙ্গলবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট প্রকাশ করেছে।
হামুরি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং হিউম্যান রাইটস লিগ (এলডিএইচ)-এর কাছে একসঙ্গে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে হামুরি পেগাসাসকে হামুরির ফোনে ‘অবৈধভাবে অনুপ্রবেশ’ করা হয়েছে। বলা হয়েছে, ‘হামুরি অধিকৃত ফিলিস্তিনে থাকাকালীন এই কাজ শুরু হয় এবং ফ্রান্সে আসার পরও তা অব্যাহত থাকে—যা ফরাসি আইনের অধীন নাগরিকের গোপনীয়তার অধিকারের লঙ্ঘন।’
এর আগে, মানবাধিকার সংস্থাগুলো বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর ফোন পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল বলে জানায় গত বছরের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের আইনজীবী প্যাট্রিক ব্যাল্ডউইন বলেন, ‘অবশ্যই এটি এমন এক কাজ যা একটি বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অংশ, যা হামুরিকে বছরের পর বছর ধরে হয়রানি করেছে।’
আদদামীর নামে এক মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, হামুরি ২০০০ সালে ১৫ বছর বয়স থেকেই ইসরায়েলি নিপীড়নের শিকার হয়েছেন। সেসময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এর পরের বছরই হামুরি ১৬ বছর বয়সে প্রথম গ্রেপ্তার হন এবং তারপর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা তিনি ক্রমাগত হয়রানির সম্মুখীন হয়েছেন। যার মধ্যে রয়েছে—ছয়বার কারাদণ্ড, বেশ কয়েকবার নির্বিচারে গ্রেপ্তার, ভ্রমণ নিষেধাজ্ঞা, জরিমানা, গৃহবন্দী, পরিবার থেকে বিচ্ছেদ এবং বাসস্থান কেড়ে নেওয়া।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে