
ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাবাসহ ১৪ জনকে গুলি করে হত্যা করেছেন ২৪ বছর বয়সী এক শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আশঙ্কা করা হচ্ছে, ওই ১৪ জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বন্দুকধারী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে। এর আগে কখনো একক বন্দুকধারীর হাতে এতগুলো মানুষের মৃত্যু হয়নি। এ ঘটনায় চেক প্রজাতন্ত্রের সরকার ২৩ ডিসেম্বর এক দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট পিতর পাভেল এ ঘোষণা দেন।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল প্রাগের চার্লস ইউনিভার্সিটির একটি এলাকা থেকে অস্ত্রের একটি বড় মজুত আবিষ্কার করে। পুলিশের অনুমান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত রাজধানীর বাইরে ক্লাদনো অঞ্চলের নিজ শহর থেকে প্রাগের উদ্দেশে রওনা হয়েছিল আত্মহত্যা করার উদ্দেশ্য নিয়ে। যাই হোক, অস্ত্রের মজুত উদ্ধারের কিছু সময় পর বন্দুকধারীর বাবাকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেশটির পুলিশপ্রধান মার্টিন ভন্ড্রাসেক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ক্যাম্পাসে পৌঁছায়।
অসমর্থিত সূত্রে পুলিশ জানতে পেরেছে, চলতি বছরের শরতে রাশিয়ার একটি সন্ত্রাসী হামলায় অনুপ্রাণিত হয়ে ওই শিক্ষার্থী এই হামলা চালিয়েছেন। পুলিশপ্রধান ভন্ড্রাসেক জানিয়েছেন, বন্দুকধারী শিক্ষার্থীর কাছে বেশ কয়েকটি বৈধ আগ্নেয়াস্ত্র ছিল। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, যার শুরুটা হয়েছিল ক্লাদনো অঞ্চলে এবং শেষ হয়েছে প্রাগে।
এই ১৪ জনের হত্যার ঘটনার পর পুলিশ এখন ওই শিক্ষার্থীর দ্বারা আরও দুজনকে হত্যার বিষয়ে সন্দেহ করছে। পুলিশপ্রধান জানান, সপ্তাহখানেক আগে প্রাগের বাইরের একটি অঞ্চলে এক নারী ও তাঁর দুই মাস বয়সী সন্তানকে একটি জঙ্গলে গুলি করে হত্যা করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী সম্ভবত ওই ১৪ জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন। তবে তিনি পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ভন্ড্রাসেক জানিয়েছেন, বন্দুকধারী ওই শিক্ষার্থী খুবই মেধাবী ছিলেন এবং তাঁর আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এ ঘটনায় তিনি একাই জড়িত বলে অনুমান করা হচ্ছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে প্রেসিডেন্ট পিতর পাভেল বলেন, ‘এতগুলো তরুণ জীবনের অপ্রয়োজনীয় ক্ষতির ঘটনায় আমি অসহায় ক্রোধের সঙ্গে সঙ্গে গভীর শোক প্রকাশ করছি। আমি হতাহতদের পরিবার-পরিজনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাতে চাই। এ ঘটনা চেক প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক।’

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে