
অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রাজ শহরের মেয়র এলকে কার অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএকে জানান, এটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অস্ট্রিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রোনেন জাইতুং জানিয়েছে, কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে মৃতের সংখ্যা জানায়নি, তবে নিশ্চিত করেছে যে ‘কয়েকজন’ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। স্কুলের বাইরে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এলাকাটি নিরাপদ করা হয়েছে। স্কুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি অস্ট্রিয়ান একটি টেলিভিশনকে জানান, জনগণের জন্য আর কোনো বিপদ নেই, তবে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
ক্রোনেন জাইতুং আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে একটি বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
উল্লেখ্য, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়ায় বেসামরিক নাগরিকদের কাছে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে। স্মল আর্মস সার্ভের একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ায় প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩০ জনের কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে। মেশিনগান ও পাম্প অ্যাকশন বন্দুক নিষিদ্ধ থাকলেও রিভলবার, পিস্তল ও সেমি-অটোমেটিক অস্ত্রের মালিকানা শুধু সরকারিভাবে অনুমোদিত। এ ছাড়া রাইফেল ও শটগানের মতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শুধু শিকার অথবা শুটিং ক্লাবের সদস্যদের জন্য অনুমোদিত।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে