গাজায় নির্বিচার হামলার মাধ্যমে শিশুসহ বিপুল পরিমাণ বেসামরিক লোকজনকে হত্যা করায় তুরস্কে ইসরায়েলবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। দেশটির নাগরিকেরা যেসব প্রতিষ্ঠান ও দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের বয়কট করার আহ্বান জানিয়েছেন। কেবল তা-ই নয়, এরই মধ্যে ইসরায়েলপন্থী অভিযোগ এনে ব্যাংকিং লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড বয়কট করেছে। বিপরীতে দেশটির নিজস্ব লেনদেন সেবা ট্রয়ের ব্যবহার বেড়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ব্যাংকগুলোতে গ্রাহকেরা প্রতিদিনই নিজেদের লেনদেনের জন্য ভিসা বা মাস্টারকার্ডের বিপরীতে দেশটির স্থানীয় লেনদেন কার্ড ট্রয় চালু করার আবেদন জানাচ্ছে। ২০১৫ সালে ইস্তাম্বুলভিত্তিক ইন্টারব্যাংক কার্ড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এই ট্রয় কার্ড চালু করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রয় ব্যবহারের পক্ষে জনমত গড়ে তুলতে এরই মধ্যে হ্যাশট্যাগ চালু হয়েছে। হ্যাশট্যাগটি হলো #আমরা ট্রায়কার্ড ব্যবহার করতে চাই। এরই মধ্যে অন্তত ১ লাখের বেশি তুর্কি এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা ও মাস্টারকার্ড বয়কট আন্দোলনের সময়টাতে প্রায় ১ কোটি ৯০ লাখ ট্রয় কার্ড নতুন করে চালু করা হয়েছে।
ট্রয় কার্ড ২০১৫ সালে চালু করা হলেও আনুষ্ঠানিকভাবে তা বাজারে আসে ২০১৬ সালের এপ্রিলে। এটি তুরস্কের একমাত্র স্থানীয় লেনদেন ব্যাংকিং কার্ড। এই কার্ডের সাহায্যে ব্যবহারকারীরা ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড ও নেটওয়ার্ক প্রসেসিং সুবিধা পাবেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এই কার্ডকে স্বীকৃতি দেয়।
এর আগে গত সপ্তাহের শুরুর দিকে তুরস্কের সরকার দেশটির পার্লামেন্টের আশপাশের সব দোকান থেকে কোকাকোলা ও নেসলের সব পণ্য সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলকে সমর্থন করে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
১০ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
৩০ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৮ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে