
ব্রিটেনের নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী বাসভবনের সামনে নিজের পদত্যাগের ঘোষণা দেন সুনাক।
এর পরপরই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এরই মধ্যে রাজা চার্লস ঋষি সুনাকের পদত্যাগ গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ঋষি সুনাক আজ (শুক্রবার) সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ট্রেজারির প্রথম লর্ডের পদ থেকে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি রাজা চার্লস সদয়ভাবে গ্রহণ করছেন।
বাসভবনের সামনে বিদায়ী বক্তব্যে সুনাক বলেন, ‘সবার আগে আমি বলতে চাই, আমি দুঃখিত। আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ, হতাশা শুনেছি। আমি এই হারের জন্য দায় স্বীকার করছি।’
তিনি আরও বলেন, ‘আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি সম্মানিত। যুক্তরাজ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ।’
ভাষণ দেওয়ার আগমুহূর্তে সুনাক নিজের এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আপনারা (জনগণ) নিজেদের রায় দিয়েছেন এবং এটিই গুরুত্বপূর্ণ।’
পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বাকিংহাম প্যালেস ছেড়ে চলে গেছেন ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।
বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেলে ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো দুটি আসনের ফল প্রকাশ বাকি।
যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪৪ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে