
এবার মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়লেন ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কিয়া থেইলভিগ। কারণ একজন ড্যানিশ সুন্দরী হিসেবে তিনিই প্রথম এই বিজয় অর্জন করেছেন।
সিএনএন জানিয়েছে, এবার ছিল মিস ইউনিভার্সের ৭৩ তম আয়োজন। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সর্বশেষ ধাপে স্থান করে নিয়েছিলেন নাইজেরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা। তবে শেষ পর্যন্ত ডেনমার্কই পুরস্কারটি জিতে নিয়ে ইতিহাস গড়েছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিক্টোরিয়ার জয়ে সেলিব্রেশন মুডে রয়েছে ডেনমার্ক। বিজয়ের পর ভিক্টোরিয়ার মাথায় মিস ইউনিভার্সের মুকুটটি পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স ও নিকারাগুয়া সুন্দরী শেনিস।
২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী। এবারের আসরে বিশ্বের ১২০ জন সুন্দরীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তিনি। বিজয়ের পর অন্য প্রতিযোগীরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।
এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান আর তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার এক প্রতিযোগী।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪১ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে