গত বছর নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার ডিসেম্বরে নোবেল বিজয়ীদের সশরীরে পুরস্কার দেওয়া হবে। স্থানীয় সময় মঙ্গলবার নরওয়েজীয় নোবেল কমিটির পক্ষ থেকে এমনটি বলা হয়।
চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন অনুসন্ধানী সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। তাঁদেরকে আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি গত বছর শান্তিতে নোবেল পাওয়া বিশ্ব খাদ্য কর্মসূচিকেও সেদিন পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে। বার্তা সংস্থা এএফপিকে এমনটি জানিয়েছেন নরওয়েজীয় নোবেল কমিটির সেক্রেটারি ওলাভ নজোলস্টাড।
এ ছাড়া সুইডেনের রাজধানী স্টকহোমে পদার্থ, চিকিৎসা, রসায়ন, সাহিত্য এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
যদিও গত সেপ্টেম্বরে নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, বৈশ্বিক মহামারির কারণে এবারও বিজয়ীরা নিজেদের দেশ থেকে নোবেল পুরস্কার সংগ্রহ করবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে