
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ।
শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ট্রাম্পের কট্টর মিত্র হিসেবে পরিচিত এই দুই নেতা দলিলে সই করার পর করমর্দন করেন এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, এশীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্য থেকে পাকিস্তান, ইন্দোনেশিয়া, কাতার ও আজারবাইজান এই শান্তি প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। ইউরোপের নবগঠিত রাষ্ট্র কসোভোও এই সনদে স্বাক্ষর করার মাধ্যমে ট্রাম্পের এই নতুন বৈশ্বিক জোটের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে।
সনদটি স্বাক্ষরের পরপরই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিইএফ) পক্ষ থেকে এটিকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে।
সনদ স্বাক্ষর শেষে ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে সেটি ক্যামেরার সামনে তুলে ধরেন। তিনি দাবি করেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হলো। ট্রাম্প বলেন, ‘আমরা যা করছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম এবং এর জন্য দাভোসের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।’ ট্রাম্প আরও বলেন, তিনি ইতিমধ্যে আটটি যুদ্ধের সমাধান করেছেন এবং শিগগিরই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান হতে যাচ্ছে।
ট্রাম্প তাঁর ভাষণে ইউক্রেন যুদ্ধকে সবচেয়ে ‘কঠিন’ চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, গত মাসে এই যুদ্ধে ২৯ হাজার মানুষ (যাদের অধিকাংশ সেনা) প্রাণ হারিয়েছেন, যা অত্যন্ত ভয়াবহ। শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সারা বিশ্বে শান্তি ফিরে আসবে।’ এ ছাড়া গাজা প্রসঙ্গে তিনি হামাসের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের হাতে থাকা শেষ মৃত জিম্মিকেও ইসরায়েলের কাছে ফেরত দিতে হবে।
শান্তি পরিষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প ঘোষণা করেছেন, এই সংস্থাটি বিশ্বজুড়ে সংঘাত নিরসনে জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করবে। যদিও এই বোর্ডকে জাতিসংঘের ‘বিকল্প’ হিসেবে অনেকে দেখছেন, তবে ট্রাম্প একে একটি ‘পরিপূরক’ এবং ‘সবচেয়ে প্রভাবশালী সংস্থা’ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প রসিকতা করে বলেন, সাধারণত তাঁর দু-তিনজন নেতাকে অপছন্দ হয়, কিন্তু এই বোর্ডে থাকা প্রতিটি নেতাকেই তাঁর পছন্দ।
তবে ট্রাম্প এই বোর্ডকে বিশ্ব শান্তির মডেল হিসেবে তুলে ধরলেও ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এখন পর্যন্ত এই সনদে স্বাক্ষর করা থেকে বিরত রয়েছে। এ ছাড়া ফ্রান্স, নরওয়ে ও সুইডেন প্রকাশ্যে এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের আশঙ্কা, এতে জাতিসংঘের ভূমিকা ক্ষুণ্ন হতে পারে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, আল-জাজিরা

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে