ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন করোনার শঙ্কা নিয়ে আইসোলেশনে গেছেন। করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার কারণে তিনি স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন। কারও সঙ্গে এখন মেলামেশা করছেন না কেট। আজ সোমবার ক্যানসিংটন প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে।
কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র বলেছেন, ‘গত সপ্তাহে ডাচেস অব ক্যামব্রিজ একজনের সংস্পর্শে এসেছিলেন। পরে সেই ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। তারপরই কেট আইসোলেশনে চলে গেছেন।’
তবে রাজবধূ কেট মিডলটনের শরীরে করোনার কোন উপসর্গ দেখা যায়নি। তিনি সংশ্লিষ্ট সকল সরকারি নির্দেশনা মেনে চলছেন এবং নিজের ঘরে আইসোলেশনে রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সবশেষ গত শুক্রবার জনসম্মুখে দেখা যায় কেটকে। ওই দিন তিনি উইম্বলডনের একটি জাদুঘরে গিয়ে সেখানকার লোকজনের সঙ্গে কথা বলেছেন। একইদিনে তিনি সাবেক টেনিস তারকা টিম হেনম্যানের সঙ্গে বসে জেমি মুরের ডাবল দেখেছেন।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ৭৩ বছর পূর্তি উপলক্ষে কয়েকটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল ব্রিটিশ রাজবধূ কেটের। কিন্তু আইসোলেশনে থাকায় তাঁর এসব সূচি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হন ডিউক অব ক্যামব্রিজ ও কেটের স্বামী প্রিন্স উইলিয়াম। একই সময়ে উইলিয়ামের বাবা প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হন।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে