আন্তর্জাতিক এলজিবিটি অধিকার আন্দোলনকে সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের তালিকায় যুক্ত করেছে রাশিয়া। আজ শুক্রবার রাশিয়ার আর্থিক নজরদারি সংস্থা দ্য রোসফিন মনিটরিং-এর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে এই আন্দোলনকে কালো তালিকাভুক্ত করার ফলাফল কী হতে পারে তা স্পষ্ট করা হয়নি।
দ্য রোসফিন মনিটরিং ওয়াচডগের তালিকায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ক্ষমতা রয়েছে নজরদারি সংস্থাটির। তবে এখনো তাদের ওয়েবসাইটে কোনো ব্যক্তি বা সংস্থার নাম আসেনি।
রাশিয়ার সুপ্রিম কোর্ট গত নভেম্বরে এলজিবিটি অধিকার আন্দোলনকে ‘চরমপন্থী’ হিসেবে ঘোষণা করেছিল। সে সময় আন্দোলনটির সঙ্গে যুক্ততার কারণে কাউকে অভিযুক্ত না করলেও সারা দেশে কার্যকরভাবে এলজিবিটিকিউয়ের সক্রিয়তা নিষিদ্ধ করতে পেরেছে।
পুতিন রাশিয়ায় এলজিবিটি কমিউনিটির ওপর ব্যাপক নিপীড়ন চালিয়েছেন। এলজিবিটিদের তিনি ‘প্রথাগত রাশিয়ান মূল্যবোধের’ ওপর পশ্চিমা আক্রমণের অংশ হিসাবে দেখেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর এই প্রচারণা ত্বরান্বিত হয়েছিল।
রাশিয়া ২০২২ সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামিতা নিষিদ্ধ করেছিল। এটি মূলত রাশিয়ার আগের একটি আইনের সম্প্রসারিত রূপ—যেখানে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে নিষিদ্ধ করা হয়েছিল সমকামিতা। এর মাধ্যমে জনসমক্ষে এবং গণমাধ্যমে অপ্রথাগত যৌন সম্পর্কের যেকোনো ধরনের উপস্থাপন কার্যকরভাবে নিষিদ্ধ করা হয়।
রাশিয়ার একটি আদালত গত বুধবার সমকামীদের একটি পানশালার দুই কর্মচারীকে ‘চরমপন্থী সংগঠন’ চালানোর অভিযোগে বিচারের আগেই পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এলজিবিটিকিউ অধিকার আন্দোলন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর রাশিয়ায় সেটিই ছিল এই ধরনের প্রথম মামলা।
এর আগে, ২০২৩ সালের শেষ দিকে রাশিয়ার বিচার মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক এলজিবিটি পাবলিক মুভমেন্টকে’ নিষিদ্ধ ও চরমপন্থী বলে অভিহিত করার জন্য দেশটির সুপ্রিম কোর্টে একটি প্রস্তাব দাখিল করেছিল। বিচার মন্ত্রণালয় বলেছিল, আন্দোলনটি ‘সামাজিক ও ধর্মীয় বিবাদ’ উসকে দেওয়াসহ ‘চরমপন্থী কার্যকলাপের’ লক্ষণ দেখিয়েছে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে