স্লোভেনিয়ার জাতীয় নির্বাচনে হেরেছেন দেশটির ক্ষমতাসীন লোকরঞ্জনবাদী প্রধানমন্ত্রী জেনেজ জানসা। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ ঘোষিত প্রাথমিক ফলাফল হতে জানা গেছে জানসার দল স্লোভেনিয়ান ডেমোক্রেটিক পার্টি-এসডিএস প্রতিদ্বন্দ্বী দল পরিবেশবাদী ফ্রিডম মুভমেন্ট পার্টির চেয়ে কমসংখ্যক আসন পেয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেনেজ জানসা এই নির্বাচনে জয়ী হতে পারলে চতুর্থবারের মতো স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হতে পারতেন। তবে নির্বাচনে পরাজিত হলেও হারা স্বীকার করে তিনি জানিয়েছেন, গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে তাঁর দল বেশি ভোট পেয়েছে।
প্রাথমিক প্রকাশিত হওয়ার পর জানসা তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ফলাফল যাই হোক আমরা মেনে নিয়েছি। বিজয়ীদের অভিনন্দন।’
বিশ্লেষকদের ধারণা ছিল, এই নির্বাচনে কঠোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কিন্তু প্রাথমিক ফলাফল অনুসারে এই নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেওয়া ফ্রিডম মুভমেন্ট পার্টি প্রত্যাশার চেয়েও ভালো করেছে। নির্বাচন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে ফ্রিডম মুভমেন্ট পার্টি ৩৪ দশমিক ৩৪ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। বিপরীতে জানসার দল পেয়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশ ভোট।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই জয় ফ্রিডম মুভমেন্ট পার্টিকে দেশটির শাসনক্ষমতায় আসীন হওয়ার সুযোগ দেবে। পরিবেশবাদী এই দলটির অঙ্গীকার ছিল, গ্রিন এনার্জির ব্যবহার, একটি মুক্ত সমাজ গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠা। প্রাপ্ত ভোট অনুসারে দেশটির পার্লামেন্টের ৯০টি আসনের মধ্যে ফ্রিডম মুভমেন্ট পার্টি পাবে ৪০টি এবং জানসার দল এসডিএস পাবে ২৮টি আসন।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৮ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে