টান টান উত্তেজনার খেলা ছিল ইউরো ২০২০–এর ফাইনাল ম্যাচ। শুধু ইউরোপ নয়, সারা বিশ্ব থেকে বিপুলসংখ্যক মানুষ টেলিভিশনে, ইন্টারনেটে দেখেছেন এই ম্যাচ। বাংলাদেশে আগের দিন কোপা আমেরিকার ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতে শুরু হয় ইউরো ফাইনালের উন্মাদনা। রাত জেগে ইংল্যান্ড–ইতালির এই ম্যাচ দেখেছেন বাংলাদেশের বহু মানুষ।
এক হিসাবে দেখা যাচ্ছে, ইউরো ফাইনাল ম্যাচের শেষের উত্তেজনাপূর্ণ কয়েক মিনিটে টিভিতে দর্শক ছিল সর্বোচ্চ। এ সময় ৩ কোটি ৯৫ লাখ মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন। দর্শক সংখ্যা চূড়ায় পৌঁছায় পেনাল্টি শুটআউটের সময়। রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড–ইতালির এই ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ২–৩ গোলে কাপ জিতেছে ইতালি।
ইউরোপে বিবিসি এবং আইটিভি খেলাটি সরাসরি দেখায়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ইউরো কাপের ফাইনাল ম্যাচে যত মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন গত কয়েক বছরের মধ্যে এটি সর্বোচ্চ।
অনলাইন নিউজ পোর্টাল ডেডলাইনের আন্তর্জাতিক বিভাগের সম্পাদক জেক ক্যান্টার বলেন, টিভির রেটিং এবং দর্শকের হিসাব নানাভাবে কাটছাঁট করা যায়। গত কয়েক বছরে এই পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে এটা বলা নিরাপদ যে, রোববার খেলার সময় অন্তত যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ দর্শক পেয়েছে টেলিভিশন।
উল্লেখ্য, করোনা মহামারিতে বিধিনিষেধের মধ্যেও ইউরো কাপে গ্যালারি ভর্তি ছিল দর্শক। লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। ইউরোপের অন্যান্য দেশে বিধিনিষেধের কঠোরতা থাকায় বেশির ভাগ মানুষ ঘরে বসে টিভিতে খেলা দেখেছেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে