চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে রাশিয়ার সেনাবাহিনীতে নতুন করে ৪ লাখের বেশি সৈন্য নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সেনা নিয়োগের সংখ্যা প্রকাশ করল। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এই তথ্য জানিয়েছেন।
মেদভেদেভ গতকাল রাশিয়ার সশস্ত্রবাহিনীর ৩৩৭ তম এয়ারবোর্ন অ্যাসল্ট রেজিমেন্ট পরিদর্শন করেন। সেখানে তিনি সৈনিকদের প্রশিক্ষণ ও কুচকাওয়াজ দেখেন এবং রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট জানান, তাঁর দেশ ধীরে ধীরে সক্ষমতা বৃদ্ধি করছে।
এ প্রসঙ্গেই রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এই ডেপুটি চেয়ারম্যান বলেন, ‘সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ লাখ ১০ হাজার নতুন সেনা চুক্তিবদ্ধ হয়েছে। নতুন নিয়োগ পাওয়া সেনাদের আগামী বছরে পদায়ন করা হবে। আমাদের প্রেসিডেন্ট নিজে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সত্যি বলতে এ সংক্রান্ত কাজ খুব ভালো চলছে।’
মেদভেদেভ বলেন, ‘দেশের সামরিক বাহিনীতে কাজ করতে ইচ্ছুক লোকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নতুন চুক্তিবদ্ধ সৈন্যদের সংখ্যায় কোনো কমতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন সৈনিকদের প্রশিক্ষণের সময়সীমা আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।’ এ সময় তিনি জানান, ইউক্রেনের বিপরীতে যুদ্ধে রাশিয়ার সু-প্রশিক্ষিত সৈন্য দরকার।
ইউক্রেনের নাম উল্লেখ না করে মেদভেদেভ বলেন, ‘আমাদের প্রতিপক্ষ কাদের রণাঙ্গনে পাঠাচ্ছে ঈশ্বর ভালো জানেন। তাঁরা কেবল মানুষ ধরে নিয়ে অ্যাসল্ট রাইফেল হাতে তুলে দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। এর পরিণতি সুস্পষ্ট।’ এ সময় তিনি জানান, এতে কেবল ইউক্রেনীয়রা প্রাণই হারাবে। এ সময় তিনি জানান, দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন ৯০ হাজারেরও বেশি সেনা হারিয়ে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে