
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে তাঁর সরকার দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে। আগামী সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এই নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এক ভিডিও বার্তায় মাখোঁ বলেন, ‘আমাদের শিশু ও কিশোরদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। তাদের আবেগও বিক্রির বস্তু নয় কিংবা কোনো মার্কিন প্ল্যাটফর্ম বা চীনা অ্যালগরিদমের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্য নয়।’ তিনি জোর দিয়ে বলেন, সরকার ১৫ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করবে এবং হাইস্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) এই বিষয়ে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, পশ্চিমা বিশ্বে শিশু-কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া গত ডিসেম্বরে একটি যুগান্তকারী আইন পাস করে। এর মাধ্যমে দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হয়। ব্রিটেনও সম্প্রতি অনলাইন নিরাপত্তা জোরদারে এবং ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমা আরোপের বিষয়টি বিবেচনা করছে।
ফ্রান্সে এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট মাখোঁর দল রেনেসাঁ পার্টির সংসদ সদস্য লর মিলার। তিনি জানান, বর্তমানে কার্যকর কোনো বয়স যাচাই ব্যবস্থা নেই। যে কেউ ইচ্ছে মতো জন্মতারিখ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারে। তবে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) কঠোরভাবে প্রয়োগ করে প্রকৃত বয়স যাচাই বাধ্যতামূলক করাই ফরাসি সরকারের লক্ষ্য।
মিলার স্বীকার করেন, নিষেধাজ্ঞা এড়ানোর পথ সব সময়ই থাকবে। তবে শিশুদের অনলাইন সুরক্ষায় অন্তত প্রথম পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।
অস্ট্রেলিয়ায় এই নিষেধাজ্ঞা কার্যকরের পর ৪৭ লাখের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট (যেগুলো ১৬ বছরের কম বয়সীদের বলে ধারণা করা হয়েছিল) বন্ধ বা অপসারণ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতাও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক এমন নিষেধাজ্ঞাকে ইন্টারনেট নিয়ন্ত্রণের গোপন প্রচেষ্টা হিসেবে আখ্যা দিলেও শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি আইন মেনে চলছে।
বিশেষজ্ঞদের মতে, বাস্তব জগতে শিশুদের অতিরিক্ত সুরক্ষা দেওয়া হলেও অনলাইন জগতে তাদের সুরক্ষা নিশ্চিত করা হয়নি—এই বৈপরীত্যই এখন নতুন করে ভাবতে বাধ্য করছে বিশ্বকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৭ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৪ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে