
২০০৬ সালে লিউকোমিয়ায় মারা যাওয়া এক কিশোরকে প্রথম মিলেনিয়াল প্রজন্মের ‘সন্ত’ বা ‘সাধু’ বা ‘সেইন্ট’ হিসেবে ঘোষণা করেছে ক্যাথলিক চার্চ। রোববার (৭ সেপ্টেম্বর) ভ্যাটিকানে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রায় ৭০ হাজার তরুণ-তরুণীর উপস্থিতিতে পোপ লিও এই ঐতিহাসিক ঘোষণা দেন।
কার্লো আকুতিস জন্মসূত্রে ব্রিটিশ হলেও বড় হয়েছেন ইতালিতে। মাত্র ১৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কম্পিউটার কোড শিখে ওয়েবসাইট বানিয়ে খ্রিষ্টীয় বিশ্বাস ছড়িয়ে দেওয়াই ছিল তাঁর নেশা। তরুণ বয়সেই তাঁর কাজ বিশ্বজুড়ে ক্যাথলিক যুবসমাজের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। অবশেষে তিনি মাদার তেরেসা কিংবা সেন্ট ফ্রান্সিস অব আসিসির সমান মর্যাদা পেলেন।
রোববার রয়টার্স জানিয়েছে, এই অনুষ্ঠানে আকুতিসের পাশাপাশি সাধু হিসেবে স্বীকৃতি পান পিয়ের জর্জিও ফ্রাসাত্তি, যিনি ১৯২০-এর দশকে পোলিওতে মারা যান। দরিদ্র ও অসহায়দের পাশে থাকার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।
সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত জনতার উদ্দেশে পোপ লিও বলেন, ‘আকুতিস ও ফ্রাসাত্তি আমাদের দেখাচ্ছেন কীভাবে পবিত্র জীবন যাপন করতে হয় এবং অন্যকে সাহায্য করতে হয়। আপনার সবাই সাধু হওয়ার জন্যই আহ্বানপ্রাপ্ত।’ পরে তিনি যোগ করেন, ‘কার্লো প্রায়ই বলতেন, স্বর্গ আমাদের জন্য অপেক্ষা করছে। আগামীকালকে ভালোবাসার মানে হলো আজকের সর্বোত্তমটা দেওয়া।’
ক্যাথলিক তরুণেরা দীর্ঘদিন ধরে কার্লো আকুতিসকে সন্ত ঘোষণার অপেক্ষায় ছিলেন। গত এপ্রিলে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণে তা পিছিয়ে যায়। গত মে মাসে পোপ লিও অভিষিক্ত হওয়ার পর এটি ছিল তাঁর প্রথম সন্ত বা সাধু ঘোষণার অনুষ্ঠান।
অনুষ্ঠানে আসা তরুণ-তরুণীদের মধ্যে অনেকে আকুতিসের জীবনের সঙ্গে নিজেদের মিল খুঁজে পান। ২৪ বছর বয়সী প্রোগ্রামার আন্তোনিও ডি’আভেরিও বলেন, ‘আমি তাঁর গল্পে অনুপ্রাণিত। তিনিও কম্পিউটার বিজ্ঞানের প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। একজন সাধুর ক্ষেত্রে এটি একেবারেই নতুন কিছু।’
স্পেন থেকে আসা ২০ বছর বয়সী ক্লারা মারুগান মার্টিন বলেন, ‘কার্লো আর পিয়ের জর্জিও তরুণদের জন্য এক অনন্য উদাহরণ। আমরা তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে চাই।’
ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী, সন্ত হওয়ার অর্থ হলো যে ব্যক্তি পবিত্র জীবনযাপন করেছেন এবং এখন ঈশ্বরের সান্নিধ্যে আছেন। অতীতেও কম বয়সে মারা যাওয়া বেশ কিছু সাধু ছিলেন। যেমন ১৮৯৭ সালে ২৪ বছর বয়সে মারা যাওয়া সেন্ট থেরেস অব লিজিয়ু বা ১৫৯১ সালে মহামারির রোগীদের সেবা করতে গিয়ে ২৩ বছর বয়সে মারা যাওয়া অ্যালয়সিয়াস গনজাগা।
কার্লো আকুতিসের দেহ তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী ইতালির আসিসি শহরে স্থানান্তর করা হয়েছে। সেখানে সেন্ট ফ্রান্সিসের মতোই তিনি সমাধিস্থ হয়েছেন। একটি মোমের প্রতিকৃতির ভেতর তাঁর দেহ সংরক্ষিত রয়েছে—গায়ে তাঁর প্রিয় ট্র্যাক টপ, জিনস আর স্নিকার্স। প্রতিদিন হাজারো ভক্ত সেখানে প্রার্থনা করতে আসছেন, যা ইতিমধ্যেই জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪২ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে