প্রায় দুই হাজার বছর আগের আয়রন এজ বা লৌহযুগের এক বিরল যুদ্ধসম্পদের সন্ধান মিলেছে যুক্তরাজ্যের নরফোক অঞ্চলে। প্রত্নতাত্ত্বিকেরা এটিকে ব্রিটেনের ইতিহাসে ‘আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ’ আবিষ্কার হিসেবে উল্লেখ করছেন।
বুধবার (৭ জানুয়ারি) যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, একটি আবাসিক উন্নয়ন প্রকল্পের জন্য নিয়মিত খননকাজ চলাকালে এই সম্পদভাণ্ডারটি উঠে আসে। এর মধ্যে রয়েছে একটি প্রায় সম্পূর্ণ কেল্টিক রণতূর্য (কার্নিক্স) এবং শূকরের মাথা আকৃতির একটি সামরিক মানদণ্ড।
দীর্ঘ ও খাড়া ব্রোঞ্জের তৈরি কার্নিক্স বা রণতূর্যটির মুখভাগ পশুর মাথার মতো নকশা করা। প্রায় ২০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে রোমান দখল পর্যন্ত সময়কালে ইউরোপজুড়ে কেল্টিক যোদ্ধারা এই তূর্য ব্যবহার করত। যুদ্ধক্ষেত্রে শত্রুকে ভীত করতে এবং সৈন্যদের উদ্দীপ্ত করতে এর বিকট, প্রতিধ্বনিময় শব্দ বাজানো হতো। রোমান শিল্পকলায়ও কার্নিক্সকে বর্বর যুদ্ধের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ব্রিটেনে এখন পর্যন্ত মাত্র তিনটি কার্নিক্সের সন্ধান মিলেছে, যার মধ্যে নরফোকেরটি ইউরোপে পাওয়া সবচেয়ে সম্পূর্ণ নমুনাগুলোর একটি।

এই সম্পদভাণ্ডারে আরও পাওয়া গেছে পাঁচটি ঢালের উপরিভাগের ধাতব অংশ (শিল্ড বস)। বিশেষজ্ঞদের মতে, এটি ব্রিটেনে পাওয়া আয়রন এজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। শূকর-মস্তকটি শক্তি ও হিংস্রতার প্রতীক, যা ইঙ্গিত দেয়—এই সম্পদভাণ্ডারের সঙ্গে সরাসরি যুদ্ধ ও সামরিক আচার জড়িত ছিল।
ধারণা করা হচ্ছে—এগুলো প্রায় দুই হাজার বছর আগে আইসেনি গোত্রের ভূখণ্ডে পুঁতে রাখা হয়েছিল। এই গোত্রের রানি ও নেত্রী বৌদিকা খ্রিষ্টাব্দ ৬০ বা ৬১ সালে রোমান শাসনের বিরুদ্ধে ভয়াবহ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বৌদিকা ও আইসেনিদের গল্প আজও ব্রিটিশ জনগণকে মুগ্ধ করে।
নরফোক দীর্ঘদিন ধরেই সম্পদ, কারুশিল্প ও প্রতিরোধের ইতিহাসের সঙ্গে যুক্ত থাকলেও, এত ভালোভাবে সংরক্ষিত যুদ্ধসম্পদের নজির খুবই বিরল। আবিষ্কারের পর পুরো সম্পদভাণ্ডারটি একটিমাত্র মাটির ব্লকসহ তুলে আনা হয়, যাতে বস্তুগুলোর আসল বিন্যাস অক্ষুণ্ন থাকে। বর্তমানে একাধিক প্রতিষ্ঠান এগুলোর গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম সমন্বয় করছে। কোথায় এগুলো প্রদর্শিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে