আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে ন্যাটোর সদস্য দেশ স্লোভাকিয়া। ন্যাটোর পক্ষ থেকে সরবরাহকৃত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম স্লোভাকিয়ায় পৌঁছাতে শুরু করেছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানান গেছে।
গত ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ন্যাটোভুক্ত দেশ তার সীমানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেল। প্রাথমিকভাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্লোভাকিয়ার মধ্যাঞ্চলের স্লিয়াক বিমানবন্দরে মোতায়েন করা হবে।
স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো বাহিনী ভুক্ত জার্মানি ও নেদারল্যান্ডসের সৈন্যদের দ্বারা পরিচালিত হবে। বিশ্লেষকেরা ধারণা করছেন এর মাধ্যমে ন্যাটোর পূর্ব ইউরোপমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ন্যাটোকে দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে উৎসাহিত করছে। একই সঙ্গে ইউক্রেনের প্রতিবেশী স্লোভাকিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করায় সংকট আরও ঘনীভূত হতে পারে।
স্লোভাকিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী জারোস্লাভ নাদ ফেসবুকে বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর প্রথম চালানটি ধীরে ধীরে স্লোভাকিয়ায় আসছে। বিষয়টি নিশ্চিত করতে পেরে আশি খুবই খুশি।’ নাদ আরও জানান—প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো স্লোভাকিয়ায় সোভিয়েত যুগের যেসব এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল তার পরিপূরক হতে যাচ্ছে। তবে নতুন আসা ক্ষেপণাস্ত্রগুলো এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে না।
স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘অস্থায়ীভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো স্লিয়াক বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। আরও কোথায় কোথায় স্থাপন করা যায় তা নিয়ে পরামর্শ করা হচ্ছে যাতে এই নিরাপত্তা ছাতা স্লোভাকিয়ার অধিকাংশ এলাকাকে কভার করে।’ এর আগে, নাদ গত সপ্তাহে জানিয়েছিলেন—স্লোভাকিয়া ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিতে ইচ্ছুক যদি তারা এর একটি উপযুক্ত প্রতিস্থাপন ব্যবস্থা পায়।
এ দিকে, রাশিয়া ইউক্রেনে যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা চালানের বিরুদ্ধে সতর্ক করেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে