সাইপ্রাসে এবার পাওয়া গেল করোনার যুগল রূপ ‘ডেলটাক্রন’। এর আগে করোনাভাইরাসের ডেলটা ধরনে সারা বিশ্ব ভুগেছে। এখন ভুগছে ওমিক্রন ধরনের কারণে। এর মধ্যে সংক্রমণ হারে ওমিক্রন এবং আক্রান্তের অসুস্থতার মাত্রা বিচারে ডেলটা ধরন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এবার এ দুইয়ের সমন্বয়ে এসেছে ডেলটাক্রন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডেলটা ও ওমিক্রনের সমন্বিত একটি ধরন সাইপ্রাসে শনাক্ত হয়েছে। একে ডেলটাক্রন বলা হচ্ছে। এরই মধ্যে এই নতুন ধরনে আক্রান্তদের ২৫টি নমুনা গত শুক্রবার ভাইরাসের ধরন সম্পর্কিত আন্তর্জাতিক তথ্যভান্ডার জিআইএসএইডে পাঠানো হয়েছে।
সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং ল্যাবরেটরি অব বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান লিওনডিস কোস্ট্রিকিস জানিয়েছেন, কোভিড-১৯ এর একটি নতুন ধরন পাওয়া গেছে, যা ভাইরাসটির ডেলটা ও ওমিক্রন ধরনের সমন্বিত একটি রূপ। শুক্রবার সাইপ্রাসের স্থানীয় টিভি চ্যানেল সিগমা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডেলটা ও ওমিক্রনের যুগল সংক্রমণ হচ্ছে এখন। আমরা দেখেছি, এটা হচ্ছে একটি নতুন ধরনের কারণে, যা এই দুইয়ের সমন্বিত একটি রূপ। এতে জিনোম ডেলটার মতো, যেখানে রয়েছে ওমিক্রনের জেনেটিক কাঠামোর স্বাক্ষরও।’
কোস্ট্রিকিস ও তাঁর সহকর্মীরা এ ধরনের ২৫টি সংক্রমণ শনাক্ত করেন। প্রাথমিক গবেষণায় তাঁরা দেখেন, ডেলটাক্রনে ধরন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। কোস্ট্রিকস বলেন, ‘এর সংক্রমণ হার বেশি নাকি এর কারণে গুরুতর অসুস্থ হওয়ার হার বেশি, তা আমরা পরবর্তী ধাপে বোঝার চেষ্টা করছি।’

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে