দায়িত্ব নেওয়ার পঁয়তাল্লিশ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। আজ বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। লিজ ট্রাস প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে এসে জানিয়েছেন, তিনি রাজা চার্লসকে বলেছেন— কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে পদত্যাগ করেছেন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকায় রেকর্ড গড়লেন। তবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।
কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন লিজ ট্রাস। ক্ষমতায় এসেই ‘মিনি বাজেট’ প্রণয়নসহ আরও কিছু অজনপ্রিয় অর্থনৈতিক পদক্ষেপ নেন তিনি। প্রায় তিন সপ্তাহ আগে যুক্তরাজ্যের পার্লামেন্টে সংক্ষিপ্ত বাজেট ঘোষণা করেন সে সময়ের অর্থমন্ত্রী কোওয়াসি কোয়ারটেং। এসব পদক্ষেপের কারণে বিরোধী দল ও নিজ দলের এমপিদের কাছেই বিতর্কিত হয়ে পড়েন তিনি। তারা লিজের পদত্যাগ দাবি করেন।
এরপর গত মঙ্গলার তিনি তাঁর ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে গতকাল বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেন। অবশেষে আজ তীব্র চাপের মুখে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন লিজ ট্রাস।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে