ব্রিটেনে দীর্ঘ ১৪ বছর পর ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়। নিয়োগের পরপরই নিজের মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন কিয়ার স্টারমার। ২২ সদস্যবিশিষ্ট এই মন্ত্রিসভায় ১১ জনই নারী, যা ব্রিটেনের ইতিহাসে রেকর্ড।
ব্রিটেনের ইতিহাসে কখনোই মন্ত্রিসভার অর্ধেক নারী সদস্যের উপস্থিতি ছিল না। এমনকি এর আগে কখনোই কোনো নারী দেশটির অর্থমন্ত্রী তথা চ্যান্সেলর অব এক্সচেকার হিসেবে দায়িত্ব পালন করেননি। সেই বিবেচনায় কিয়ার স্টারমার তাঁর মন্ত্রিসভায় বেশ নতুনত্বই এনেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, কিয়ার স্টারমার নিজের কাছে প্রধানমন্ত্রিত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব রাখেননি। তাঁর মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাঞ্জেলা রেইনার। অর্থমন্ত্রী তথা চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিভস।
অর্থ মন্ত্রণালয়, উপপ্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন একজন নারী। তিনি হলেন ইভেট কুপার। এর আগে ঋষি সুনাকের সরকারেও এক নারী সুয়েলা ব্রেভারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন মন্ত্রিসভায় ব্রিটিশ বিচারমন্ত্রী হয়েছেন শাবানা মাহমুদ। ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন। তাঁর আগে প্রথম নারী হিসেবে এই মন্ত্রণালয় সামলেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ব্রিটিশ শিক্ষামন্ত্রীর দায়িত্বও পেয়েছেন এক নারী; ব্রিজেট ফিলিপসন। এ ছাড়া শ্রম ও পেনশনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লিজ কিনডাল এবং পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লুইস হেই।
স্টারমারের মন্ত্রিসভায় লিসা ন্যান্ডি পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং ব্রিটিশ পার্লামেন্ট তথা হাউস অব কমনস-বিষয়ক মন্ত্রী হয়েছেন লুসি পাওয়েল। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও হয়েছেন এক নারী; ব্যারনেস স্মিথ অব ব্যাসিলডন। এ ছাড়া জো স্টিভেনস দায়িত্ব পেয়েছেন ওয়েলস-বিষয়ক মন্ত্রী হিসেবে।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৬ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে