ঢাকা: দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মেগান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হ্যারি ও মেগান দম্পতির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে।
হ্যারি ও মেগান বিবৃতিটিতে জানিয়েছেন, মা এবং নবজাতক সুস্থ আছেন।
ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি, তাঁর স্ত্রী মেগান মার্কেল এক সময়ের মার্কিন অভিনেত্রী। ২০১৮ সালে এই যুগল বিয়ে করেন। ২০১৯ সালের মে মাসে এক সন্তানের জন্ম দেন মেগান। তার নাম রাখা হয়েছে আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন–উইন্ডসর।
গত বছরের শুরুতে রাজপরিবারের সব ধরনের দায়িত্ব ও মর্যাদা থেকে অব্যাহতি নেন হ্যারি ও মেগান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪০ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে