মাত্র একদিন আগে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেছেন ৪৫ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তাঁর পদত্যাগের পরপরই দলীয় প্রধান এবং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমনসের নেতা পেনি মরডন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ঘোষণা দেন পেনি মরডন্ট। পেনি তাঁর টুইটে বলেন, ‘আমি আমার সহকর্মীদের সমর্থনের কারণেই এক নতুন যাত্রা শুরু করতে উৎসাহিত হয়েছি। তাঁরা জাতীয় স্বার্থেই একটি ঐক্যবদ্ধ দল ও নেতৃত্ব দেখতে চান।’
নিজের প্রার্থিতার বিষয়ে পেনি মরডন্ট বলেন, ‘আমি কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান এবং আপনাদের প্রধানমন্ত্রী হতে নিজের প্রার্থিতা ঘোষণা করছি। যাতে আমরা আমাদের দেশকে একত্র রাখতে, আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে এবং পরবর্তী সাধারণ নির্বাচন জিততে পারি।’
এরই মধ্যে বেশ কয়েকজন টোরি এমপি পেনি মরডন্টের প্রতি তাদের সমর্থন জানিয়েছে টুইট করেছেন। পেনি মরডন্টের প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ঋষি সুনাক এবং সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। টোরি দলের এমপিদের অনেকেই ঋষি এবং বরিসের প্রতি সমর্থন জানিয়ে টুইট করতে শুরু করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে