ইউরো কাপ-২০২০ সেমি জিতে ফাইনালে ওঠায় এবং ফাইনালে জয়ের প্রত্যাশায় ইংল্যান্ডের ফুটবলারদের শুভেচ্ছাসূচক চিঠি পাঠিয়েছেন রানি ২য় এলিজাবেথ। এ চিঠিতে তিনি ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ববি মুরের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার স্মৃতিচারণ করেন।
স্মৃতিচারণে রানি লিখেন, '৫৫ বছর আগে ববি মুরের কাছে বিশ্বকাপ তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন আমি দেখেছি খেলোয়াড়, পরিচালনায় নিয়োজিত ও সহায়তা কর্মীদের কাছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানো এবং জয়লাভ করার অর্থ কী'।
খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে চিঠিতে লেখা হয়, ' ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাওয়ার জন্য আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। আগামীকালের জন্য এই শুভেচ্ছা জানাতে চাই, ইতিহাসে কেবল আপনাদের সাফল্যই নয়; আপনারা যে চেতনা, প্রতিশ্রুতি এবং গৌরবে নিজেদের পরিচালনা করে তাও রেকর্ড হয়ে থাকবে।'
রানির শুভেচ্ছা পেয়ে ফুটবলাররাও ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাউথগেট বলেন, 'দলের সবার কাছেই রানি ও প্রধানমন্ত্রীর চিঠি পাওয়াটা দুর্দান্ত ছিল। এই স্বীকৃতি খেলোয়াড়দের সঠিক পথে পরিচালিত করবে। আমরা ফাইনালে পৌঁছেছি এবং আমরা জয়ের জন্য এখানে এসেছি। এখন আমরা ট্রফিটি ঘরে আনতে চাই।'
এর আগে শনিবার, ট্রান্ট ওভার ট্রেন্টের নিকটবর্তী ইংল্যান্ড প্রশিক্ষণ কমপ্লেক্স থেকে বাসে যাওয়ার সময় সমর্থকেরা রাস্তার সারি করে খেলোয়াড়দের অভিবাদন জানায়। এ প্রসঙ্গে ক্যাপ্টেন হ্যারি কেন বলেন, 'রাস্তায় ভক্তদের উপস্থিতি এবং আমাদের যে সংবর্ধনা দেওয়া হয়েছিল তা আমাদের দেখিয়ে দিয়েছে যে এটি কত বড় উপলক্ষ। আমরা জানি ইংলিশ ভক্তদের কাছে এর অর্থ কতটা। তাই তাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত এবং আশা করি আমরা আগামীকাল রাতে তাদের গর্বিত করতে পারব।'
প্রসঙ্গত, ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের ফাইনালে উঠেছে হ্যারি কেনের ইংল্যান্ড। রোববার ফাইনালে ইতালির বিরুদ্ধে খেলবে তারা।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে