
খ্রিষ্টানদের মধ্যে যে সকল রাজনৈতিক নেতা যুদ্ধ শুরু করেন বা করেছেন, তাঁদের গির্জায় গিয়ে ‘পাপস্বীকার’ বা কনফেশন করার পরামর্শ দিয়েছেন পোপ লিও। গতকাল শুক্রবার ভ্যাটিকানে আয়োজিত এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। পোপ বলেন, এই নেতাদের উচিত যিশুর শিক্ষা সঠিকভাবে অনুসরণ করছেন কি না, তা খতিয়ে দেখা।
যাজকদের উদ্দেশে দেওয়া ওই ভাষণে পোপ কোনো নির্দিষ্ট নেতা বা যুদ্ধের নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, ‘সশস্ত্র সংঘাতের জন্য যাদের ওপর গুরুতর দায়িত্ব বর্তায়, সেই খ্রিষ্টানদের কি নিজের বিবেক পরীক্ষা করার এবং কনফেশনে যাওয়ার মতো আত্মবিশ্বাস ও সাহস আছে?’
পোপ বলেন, যুদ্ধ শুরু করা খ্রিষ্টান নেতাদের উচিত পাপ স্বীকার করা। এই ধর্মীয় আচারের মাধ্যমে ব্যক্তিগত শুদ্ধি ঘটে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূচনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পোপ লিও তাঁর ভাষণে সরাসরি কোনো যুদ্ধ বা কোনো যুদ্ধবাজ নেতার নাম মুখে না নিলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ঠিক কাদের উদ্দেশে তিনি এই কথা বলেছেন তা স্পষ্টতই বোঝা যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসবিটারিয়ান খ্রিষ্টান (প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টধর্মের একটি শাখা) হিসেবে বেড়ে উঠেছেন। অন্যদিকে, তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্যাথলিক ধর্মাবলম্বী।
যিশুর অহিংসার নীতি অনুসরণ করে ক্যাথলিক চার্চ সাধারণত যুদ্ধের বিরোধিতা করে থাকে। তবে শতাব্দীকাল ধরে চার্চ ‘জাস্ট ওয়ার’ বা ন্যায়সংগত যুদ্ধের ঐতিহ্য অনুসরণ করে আসছে। এই নীতি অনুযায়ী কোনো সংঘাত নৈতিকভাবে সমর্থনযোগ্য কি না, তা যাচাই করা হয়। যেমন—কোনো অন্যায্য আক্রমণ প্রতিহত করা।
চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসির কার্ডিনাল রবার্ট ম্যাক এল-রয়ও বলেছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘নৈতিকভাবে বৈধ নয়’। কারণ এটি চার্চের ‘জাস্ট ওয়ার’ মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।

উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে শিপিং করপোরেশন অব ইন্ডিয়ার (এসসিআই) দুটি বড় এলপিজি ট্যাংকার আজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শিভালিক এবং নন্দা দেবী নামের ভারতীয় পতাকাবাহী এই জাহাজ দুটি এখন ভারতের গুজরাট উপকূলের পথে রয়েছে।
৩৭ মিনিট আগে
দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত এসদে তেইমান আটক কেন্দ্রে এক ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণসহ যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পাঁচ সেনার বিরুদ্ধে আনা অভিযোগ গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করেছে ইসরায়েলি সামরিক প্রসিকিউটররা। এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদন থেকে এ তথ্য জ
৪৪ মিনিট আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দেওয়ার কয়েক দিন পরই জাপান সাগরের অভিমুখে প্রায় ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ শনিবার সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার শান্তি প্রস্তাবকে ‘প্রতারণামূলক প্রহসন’ বলে প্রত্যাখ্যান করার কয়েক সপ্তাহের মাথায় আবারও পূর্ব দিকে রহস্যময় ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে...
২ ঘণ্টা আগে