রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটি সফররত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পরস্পর উপহার বিনিময় করেছেন। সাইবেরিয়ার ভস্তকনি স্পেস সেন্টারে সাক্ষাতের সময় তাঁরা এই উপহার বিনিময় করেছেন বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট পিয়ংইয়ং থেকে আনা দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি রাইফেল উপহার দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে। কিমের সম্মানার্থে পুতিনও দুটি উপহার দেন। পুতিন কিমকে মহাকাশচারীদের জন্য প্রস্তুত করা একটি বিশেষ দস্তানা বা গ্লাভ উপহার দেন। পাশাপাশি রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি উচ্চ মানের রাইফেলও উপহার দেন।
দুই দেশের শীর্ষ নেতাদের উপহার বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, ‘প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি উচ্চ মানের রাইফেল এবং একটি মহাকাশ দস্তানা উপহার দেন। এই দস্তানাকে মহাকাশে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে।’ পেশকভ আরও বলেন, ‘জবাবে কিম পুতিনকে উত্তর কোরিয়ার তৈরি একটি রাইফেল উপহার দেন।’
এর আগে গত বুধবার রুশ মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র ভস্তকনি কসমোড্রোমে বৈঠক হয় পুতিন ও কিমের। ট্রেনযোগে উত্তর কোরিয়া থেকে সেখানে যান কিম জং উন। বৈঠকে সামরিক অস্ত্রচুক্তির সম্ভাবনার পাশাপাশি উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতা নিয়ে দুই নেতার আলোচনা হয়।
রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধিসহ সম্পর্ক উন্নয়নের বিষয়ও গুরুত্ব পায় পুতিন ও কিমের আলোচনায়। সেখানে কিমকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে আখ্যা দেন পুতিন। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের কথা ভাবছে রাশিয়া।

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
৩৭ মিনিট আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
১ ঘণ্টা আগে
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম
১ ঘণ্টা আগে