পালতোলা নৌকায় ভ্রমণ নিয়ে মজার একটি কথাকে বছরের সেরা কৌতুকের স্বীকৃতি দিল এডিনবার্গ ফেস্টিভ্যাল ফ্রিঞ্জ। সোমবার সিএনএন জানিয়েছে, স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে এবার কৌতুকের স্বীকৃতি পেতে ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে হাজির হয়েছিলেন কয়েক হাজার প্রতিযোগী।
ব্রিটিশ বিনোদনমূলক চ্যানেল ‘ইউ অ্যান্ড ডেভ’ গত ১৫ বছর ধরে ‘ফানিয়েস্ট জোক অব ফ্রিঞ্জ অ্যাওয়ার্ড’ শিরোনামে বার্ষিক এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ব্রিটিশ কমেডিয়ান মার্ক সিমন্স সেরা পুরস্কারটি জয় করেছেন। নৌকায় ভ্রমণ নিয়ে এক চুটকিতে তিনি বলেছিলেন, ‘পৃথিবীর সবচেয়ে ছোট নৌকাটিতে চড়ে আমি বিশ্বভ্রমণে গিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে হাল ছেড়ে দিয়েছি!’
সিমন্সের এই কথাটিকেই এবার শ্রেষ্ঠ রসবোধ সম্পন্ন উক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কৌতুক সমালোচকদের একটি প্যানেল। শত শত কৌতুকের মধ্য থেকে প্রথমে তাঁরা একটি সংক্ষিপ্ত তালিকা করেন। পরে ওই চুটকিগুলো কোনো নাম পরিচয় ছাড়া উপস্থাপন করা হয় ২ হাজার মানুষের কাছে। তাঁদের ভোটেই সেরা কৌতুকটি নির্বাচিত হয়েছে।
সেরা কৌতুকের স্বীকৃতি পাওয়ার পর সিমন্সের প্রতিক্রিয়াটিও কৌতুকের মতোই শোনা গেছে। তিনি বলেছিলেন, ‘জোক অব দ্য ফ্রিঞ্জ জিততে পেরে আনন্দিত। আমার কিছু ভালো খবর দরকার ছিল। কারণ আমাকে আমার চাকরির পরীক্ষা থেকে বরখাস্ত করা হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, সিমন্স একজন কৌতুক অভিনেতা হয়ে ওঠেন যখন তাঁর বন্ধু তাঁকে একটি স্টেজ শোতে ঠেলে দিয়েছিলেন। এরপর ২০১৪ সাল থেকেই এডিনবার্গ ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে একক অভিনয় করে আসছিলেন সিমন্স। এবারই প্রথম সেরা কৌতুকের স্বীকৃতি পেলেন তিনি।
স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে বার্ষিক এই আয়োজনটি বিশ্বের বৃহত্তম আর্ট ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে