অসুস্থ হয়ে পড়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। চিকিৎসকদের পরামর্শ অনুসারে বর্তমানে তিনি স্কটল্যান্ডে অবস্থিত বালমোরাল প্রাসাদে অবস্থান করছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর চিকিৎসকেরা। রানির বাসভবন বাকিংহাম প্যালেস তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে আরও মূল্যায়নের পর রানির চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রানি বর্তমানে বালমোরাল প্রাসাদে সন্তোষজনক অবস্থায় রয়েছেন।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ চার্লস রানির সঙ্গে রয়েছেন এবং ডিউক অব কেম্ব্রিজ রানির পাশে থাকার উদ্দেশ্যে বালমোরালের পথে রওনা হয়েছেন। এ ছাড়া, ডাচেস অব কর্নওয়ালও বালমোরালের পথে রয়েছেন। এই ঘোষণা এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগেই স্থানীয় সময় গতকাল বুধবার রানি এলিজাবেথ দেশটির প্রিভি কাউন্সিলের একটি ভার্চুয়াল বৈঠক থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন। সে সময়ই চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।
এদিকে, রানির অসুস্থতার বিষয়ে দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘সমগ্র দেশ গভীরভাবে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘আমার এবং আমাদের দেশের জনগণের চিন্তায় সব সময়ই উপস্থিত মহামান্য রানি এবং তাঁর পরিবার।’ এর আগে, চলতি সপ্তাহের মঙ্গলবারই বালমোরাল প্রাসাদেই লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রানি এলিজাবেথ দ্বিতীয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে