জ্বর-সর্দি নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন জেলে থাকা রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। গতকাল সোমবার নাভালনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমনটি জানিয়েছেন।
এর আগে গত বুধবার (৩১ মার্চ) চিকিৎসার দাবিতে কারাগারে অনশনে শুরু করেন নাভালনি।
ইনস্টাগ্রামে নাভালনি লিখেন, 'কর্মকর্তাদের তথ্য থেকে উদ্ধৃতি দিচ্ছি। আমার জ্বর ১০০.৬ ডিগ্রি ফারেনহাইট। তবুও আমি অনশন চালিয়ে যাবো।'
রাশিয়ার সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসযন্ত্রের অসুস্থতার কারণে নাভালনিকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে নাভালনির আইনজীবী জানিয়েছেন, অনশনে পুতিনবিরোধী নেতার ওজন অনেক কমে গেছে।
আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনি বর্তমানে রাশিয়ার একটি কুখ্যাত কারাগারে রয়েছেন। ২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে