
ব্রিটেনের মাত্র ১০ বছর বয়সী এক দাবাড়ু ইতিহাস গড়লেন। বোধনা শিবানন্দন নামের এই মেয়ে উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা। ২০২৫ সালের ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে এক গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে সর্বকনিষ্ঠ নারী দাবাড়ুর খেতাব অর্জন করেছেন তিনি।
শুক্রবার সিএনএন জানিয়েছে, লিভারপুলে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে হারান বোধনা। ১০ বছর ৫ মাস ৩ দিন বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করেন, যা পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছেন।
এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যারিসা ইয়িপ ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (এফআইডিই)।
এই জয়ের ফলে বোধনা এখন নারী আন্তর্জাতিক মাস্টার মর্যাদা অর্জন করেছেন—যা নারী গ্র্যান্ডমাস্টারের এক ধাপ নিচে। দাবা জগতে সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার, যা বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ দুম্মারাজু এবং বিশ্বের নাম্বার ওয়ান ম্যাগনাস কার্লসেনের রয়েছেন।
বোধনার বাবা ২০২৪ সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের পরিবারের কেউ আগে কখনো দাবায় বিশেষ দক্ষ ছিলেন না।
বোধনা বলেন, তিনি করোনা মহামারির সময় পাঁচ বছর বয়সে দাবা খেলা শুরু করেন। বাবার এক বন্ধুর দেওয়া খেলনা ও বইয়ের মধ্যে একটি দাবার বোর্ড পেয়ে তাঁর আগ্রহ জন্মায়। তার ভাষায়, ‘আমি প্রথমে ঘুঁটিগুলো খেলনা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু বাবা বললেন, এগুলো দিয়ে খেলা যায়। সেখান থেকেই আমার শুরু।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে