
সম্প্রতি বড় ধরনের বন্যা হয়েছে স্পেনে। এই বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া অন্যতম। সেখানেই একটি সংবাদ চ্যানেলের জন্য চিত্রগ্রহণ করছিলেন একজন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের শরীরে কাদা মেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ বিষয়ে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ‘হরিজোন্টে’ নামে একটি সংবাদ প্রোগ্রামের জন্য বন্যা পরিস্থিতি নিয়ে চিত্রগ্রহণ করছিলেন ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। কিন্তু সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে তিনি শরীরে কাদা মাখানোর জন্য কাদার মধ্যে হাঁটু গেড়ে বসেন এবং হাঁটু পর্যন্ত কাদা মাখান।
কিন্তু গিসবার্টের ওই প্রতারণাটি পাশের ভবন থেকে একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে ওই ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তীব্র সমালোচনার মুখে পড়েন গিসবার্ট।
গিসবার্ট নিজেকে একজন আইনজীবী এবং বিপ্লবী হিসাবে দাবি করেন। সমালোচনার মুখে তিনি যুক্তি দিয়েছেন, আগের শটের সঙ্গে ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি কাদা মেখেছিলেন। যদিও বিষয়টি ভুল স্বীকার করে পরে তিনি ক্ষমাও চান।
https://x.com/i/status/1853415869285597364
‘হরিজোন্টে’ প্রোগ্রামটি পরিচালনা এবং উপস্থাপনা করেন প্রবীণ স্প্যানিশ সাংবাদিক ইকার জিমেনেজ। গিসবার্টের প্রতারণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। দাবি করেছেন, গিসবার্টকে ভিডিওর জন্য এ ধরনের নাটকীয় কিছু করতে তিনি কখনোই বলেননি।
বিষয়টি নিয়ে অনলাইনে একটি ভিডিও বার্তায় ইকার জিমেনেজ বলেছেন, ‘আমি আর তার (গিসবার্ট) ওপর নির্ভর করতে পারি না। সে আমাকে ব্যর্থ করেছে। ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গেছি।’
জানা গেছে, ওই কাণ্ডের জন্য শেষ পর্যন্ত গিসবার্টের চাকরি গেছে। টেলিগ্রাফ এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে