রাশিয়ার স্পুটনিক–৫ কোভিড টিকার জরুরি অনুমোদনের পক্ষে সায় দিয়েছে ভারতের বিশেষজ্ঞ কমিটি। এখন দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিআই অনুমোদন দিলেই টিকাটি ব্যাপকভাবে প্রয়োগ করা শুরু হবে।
এরই মধ্যে ভারতে অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্প এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন।
ভারতে যখন সংক্রমণে দৈনিক রেকর্ড ভাঙছে, অনেক রাজ্য সরকার ভ্যাকসিন সঙ্কটের অভিযোগ তুলছে। এমন সময় তৃতীয় ভ্যাকসিন হিসেবে অনুমোদন পেতে যাচ্ছে রাশিয়ার স্পুটনিক–৫।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে স্পুটনিক-৫ টিকা উৎপাদন করছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ড. রেড্ডি’স। এ টিকার কার্যকারিতা সর্বোচ্চ ৯১ দশমিক ৬ শতাংশ। মডার্না ও ফাইজার ছাড়া অন্য কোনো টিকা এতো বেশি কার্যকারিতা দেখায়নি।
কোভিড টিকা স্পুটনিক-৫ উদ্ভাবন করেছেন রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহের নামানুসারে এ টিকার নাম রাখা হয়েছে। গ্রহীতাকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। প্রতিটি ডোজে খরচ পড়বে ১০ ডলারেরও কম। শুষ্ক অবস্থায় এটিকে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। ফলে টিকাটি সাধারণ রেফ্রিজারেটরেও সংরক্ষণ ও পরিবহন করা যাবে।
ভ্যাকসিনটির অনুমোদনের জন্য গত ১৯ ফেব্রুয়ারি আবেদন করে ড. রেড্ডি’স। ওই সময় ভারতে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল চলছিল। ১৮ থেকে ৯৯ বছর বয়সী ১ হাজার ৬০০ জনের মধ্যে এ ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়।
ভারত, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও বেলারুশে স্পুটনিক-৫ টিকার তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল চালানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে প্রতিদিনই দেশটিতে রেকর্ড ভাঙার ঘটনা ঘটছে। এ পর্যন্ত দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৩৫ লাখ, এর মধ্যে মারা গেছেন মৃত্যু ১ লাখ ৭০ হাজার জন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২৫ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে