
রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত যুদ্ধের নতুন পর্যায়’ সূচনা করেছে। মস্কো জানিয়েছে, তারা এই হামলার ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল।
মস্কো জানিয়েছে, ইউক্রেন মোট ৬টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র স্থাপনার আংশিক ক্ষতি করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ব্রাজিলে জি-২০ সম্মেলনে বলেন, ‘এটি স্পষ্ট যে তারা (ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো) উত্তেজনা আরও বাড়াতে চায়। আমরা এটিকে পশ্চিমা যুদ্ধের নতুন এক পর্যায় হিসেবে দেখছি। আমরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব।’
লাভরভ ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র পরিচালনায় সহায়তা করছে।’ রাশিয়ার দীর্ঘদিনের দাবি, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে মার্কিন স্যাটেলাইটের সহায়তা প্রয়োজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তাঁর দেশ দীর্ঘ পাল্লার আক্রমণ চালানোর জন্য বিভিন্ন অংশীদারের সমর্থন পেতে কাজ করছে। ব্রায়ানস্ক অঞ্চলে হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং নিজেদের দীর্ঘ পাল্লার অস্ত্র উভয়ই ব্যবহার করছে। আমাদের যা কিছু আছে, তা পুরোপুরি ব্যবহার করব।’
রাশিয়া দাবি করলেও এই হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সরাসরি এখনো কোনো তথ্য জানায়নি। তবে, এক ইউক্রেনীয় ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে