
বোর্ডিং সিস্টেম ও চেক ইন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সাইবার হামলার কারণে ইউরোপের একাধিক বড় বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস, বার্লিনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে।
ব্রাসেলস বিমানবন্দরের এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার কারণে স্বয়ংক্রিয় চেক ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে গেছে। ফলে শুধু ম্যানুয়াল বা হাতে লিখে চেক ইন ও বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ঘটনার ফলে ফ্লাইট সূচিতে বড় ধরনের প্রভাব পড়েছে এবং দুঃখজনকভাবে অনেক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হতে পারে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে।’
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, তৃতীয় পক্ষের এক সেবা সরবরাহকারীর ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে ফ্লাইটে বিলম্ব হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্লিন বিমানবন্দরের ওয়েবসাইটে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, ‘ইউরোপজুড়ে কার্যরত একটি সিস্টেম সেবাদাতার প্রযুক্তিগত সমস্যার কারণে চেক ইনে অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।’
তবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর এই হামলার বাইরে রয়েছে বলে জানিয়েছে তাদের এক মুখপাত্র।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে